আজ বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
৩১ ভাদ্র, ১৪৩৩ | ০৩ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
পরিষ্কার আকাশ
৩৩°C
সর্বোচ্চ: ৩৪°C
সর্বনিম্ন: ২৬°C
বৃষ্টির সম্ভাবনা: ৯৫%

ইনস্টাগ্রামে ট্যাগ করা পোস্ট প্রোফাইলে প্রদর্শনের নতুন সুবিধা চালু

  • MIT ERP
  • Update Time : 08:27:37 am, Wednesday, 16 September 2026
  • 14

ইনস্টাগ্রামে ট্যাগ করা পোস্ট প্রোফাইলে প্রদর্শনের নতুন সুবিধা চালু

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

ইনস্টাগ্রামে ট্যাগ করা পোস্ট নিজের প্রোফাইলের মূল গ্রিডে প্রদর্শনের নতুন সুবিধা চালু করেছে মেটার মালিকানাধীন প্ল্যাটফর্মটি। ফলে অন্য কেউ কোনো ছবি বা পোস্টে ট্যাগ করলে সেটি নতুন করে প্রকাশ না করেই নিজের প্রোফাইলে দেখানো যাবে।

নতুন সুবিধাটি ব্যবহার করে ডিরেক্ট মেসেজে আসা ট্যাগ নোটিফিকেশন, সংশ্লিষ্ট পোস্ট কিংবা প্রোফাইলের ‘ট্যাগড’ বিভাগ থেকে পোস্টটি মূল গ্রিডে যুক্ত করা যাবে। পরে চাইলে ব্যবহারকারী সেটি নিজের প্রোফাইল থেকে সরিয়েও দিতে পারবেন। ইনস্টাগ্রাম জানিয়েছে, গ্রিডে যুক্ত করলেও মূল পোস্টের কোনো পরিবর্তন হবে না। অর্থাৎ পোস্টটি যিনি প্রকাশ করেছেন, তার প্রোফাইলেই সেটি আগের মতো থাকবে।

একইভাবে গ্রিডে যুক্ত করার কারণে পোস্টটির কোনো নতুন কপিও তৈরি হবে না। ফলে বন্ধুদের সঙ্গে তোলা ছবি বা বিভিন্ন অনুষ্ঠানের ছবি নিজের প্রোফাইলে দেখাতে এখন আর একই ছবি পুনরায় পোস্ট করার প্রয়োজন হবে না। কনটেন্ট নির্মাতাদের জন্যও নতুন সুবিধাটি কার্যকর হতে পারে। কোনো সহযোগিতামূলক কনটেন্টে একাধিক নির্মাতাকে ট্যাগ করা হলে তারা চাইলে একই পোস্ট নিজেদের প্রোফাইলে প্রদর্শন করতে পারবেন।

ব্র্যান্ড প্রচারণার ক্ষেত্রেও এতে একই কনটেন্ট একাধিক নির্মাতার প্রোফাইলে তুলে ধরা সহজ হবে। ব্যবহারকারীদের প্রোফাইল সাজানোর সুযোগ বাড়াতে এর আগে ‘রি-অর্ডার ইয়োর গ্রিড’ সুবিধা চালু করেছে ইনস্টাগ্রাম। এ ছাড়া ভিডিও সম্পাদনা সহজ করতে ‘ফার্স্ট ড্রাফট’ এবং পুরোনো পোস্টের গান পরিবর্তনের জন্য ‘রিপ্লেস অডিও’ সুবিধাও চালু করেছে প্ল্যাটফর্মটি।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

ইনস্টাগ্রামে ট্যাগ করা পোস্ট প্রোফাইলে প্রদর্শনের নতুন সুবিধা চালু

Update Time : 08:27:37 am, Wednesday, 16 September 2026