আজ বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
৩১ ভাদ্র, ১৪৩৩ | ০৩ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
পরিষ্কার আকাশ
৩৩°C
সর্বোচ্চ: ৩৪°C
সর্বনিম্ন: ২৬°C
বৃষ্টির সম্ভাবনা: ৯৫%

ওটিপি ও হোয়াটসঅ্যাপে নতুন ম্যালওয়্যারের আতঙ্ক

  • MIT ERP
  • Update Time : 08:22:06 am, Wednesday, 16 September 2026
  • 13

ওটিপি ও হোয়াটসঅ্যাপে নতুন ম্যালওয়্যারের আতঙ্ক

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

অ্যান্ড্রয়েড স্মার্টফোন থেকে গোপনে ওটিপি (ওয়ান-টাইম পাসওয়ার্ড), হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রামের বার্তা সংগ্রহ করতে সক্ষম নতুন ম্যালওয়্যারের সন্ধান পেয়েছেন সাইবারনিরাপত্তা গবেষকেরা। ‘ম্যানট্যাক্স ওট্যাক্স’ নামের এই ম্যালওয়্যার শনাক্ত করেছে সাইবারনিরাপত্তা প্রতিষ্ঠান জিম্পেরিয়াম।

গবেষকদের তথ্যমতে, ম্যালওয়্যারটি ফোনে আসা এসএমএসের নোটিফিকেশন পড়তে পারে। ফলে অনলাইন সেবা ব্যবহার বা আর্থিক লেনদেনের সময় পাঠানো ওটিপি সাইবার অপরাধীদের হাতে চলে যাওয়ার আশঙ্কা রয়েছে। পাশাপাশি ফোনের কল তালিকা, যোগাযোগের তথ্য, ইন্টারনেট ব্যবহারের ইতিহাস, ইনস্টল করা অ্যাপ, অবস্থান ও গুগল অ্যাকাউন্ট-সংক্রান্ত তথ্যও সংগ্রহ করতে পারে এটি। শুধু তথ্য চুরি নয়, ম্যানট্যাক্স ওট্যাক্স ফোনের পর্দার কার্যক্রম নজরদারি, ক্যামেরা গোপনে চালু করে ছবি তোলা এবং ফোনের নিয়ন্ত্রণ নেওয়ার মতো কাজও করতে পারে। এমনকি ব্যবহারকারীকে বিভ্রান্ত বা ভয় দেখাতে পর্দায় পপ-আপ বার্তা ও ভিডিও দেখানো এবং অডিও চালুর সক্ষমতাও রয়েছে। গুগল প্লে স্টোরের বাইরে বিভিন্ন তৃতীয় পক্ষের ফাইল শেয়ারিং প্ল্যাটফর্মে ক্ষতিকর এপিকে ফাইলের মাধ্যমে ম্যালওয়্যারটি ছড়ানোর তথ্য পাওয়া গেছে। ফিশিং লিংক ও সামাজিক প্রকৌশলভিত্তিক প্রতারণার মাধ্যমেও এটি ছড়াতে পারে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

ওটিপি ও হোয়াটসঅ্যাপে নতুন ম্যালওয়্যারের আতঙ্ক

Update Time : 08:22:06 am, Wednesday, 16 September 2026