আজ বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
৩১ ভাদ্র, ১৪৩৩ | ০৩ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
২৯°C
সর্বোচ্চ: ৩৪°C
সর্বনিম্ন: ২৭°C
বৃষ্টির সম্ভাবনা: ৮৮%

তরুণদের বিকাশে নতুন পদক্ষেপ: চালু হলো কলেজভিত্তিক ভিডিপি প্রশিক্ষণ

  • MIT ERP
  • Update Time : 01:18:08 am, Wednesday, 16 September 2026
  • 9

তরুণদের বিকাশে নতুন পদক্ষেপ: চালু হলো কলেজভিত্তিক ভিডিপি প্রশিক্ষণ

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

তরুণ প্রজন্মকে শৃঙ্খলা, দেশপ্রেম, নৈতিকতা, নেতৃত্ব ও সামাজিক দায়িত্ববোধে উদ্বুদ্ধ করার উদ্দেশ্যে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী প্রথমবারের মতো কলেজভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণ কার্যক্রম শুরু করেছে।

বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদের উদ্যোগে শুরু হওয়া এ প্রশিক্ষণের মূল লক্ষ্য কলেজপড়ুয়া তরুণ-তরুণীদের দক্ষ, দায়িত্বশীল ও আত্মনির্ভর নাগরিক হিসেবে গড়ে তোলা। পাশাপাশি জননিরাপত্তা, জনকল্যাণ ও সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে তরুণদের সম্পৃক্ত করে আনসার-ভিডিপির জনসম্পৃক্ততা আরও জোরদার করা এ উদ্যোগের অন্যতম উদ্দেশ্য।

দেশব্যাপী এ প্রশিক্ষণ কার্যক্রমে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৯টি রেঞ্জের ৩৯২টি উপজেলার ৪১৮টি কলেজের মোট ২৫ হাজার ৯৭ জন প্রশিক্ষণার্থী অংশ নিচ্ছেন। ১০ কর্মদিবসের এ প্রশিক্ষণ তিন সপ্তাহে সম্পন্ন হবে। এতে ১৬টি মডিউলের আওতায় মোট ৬০টি সেশনে বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

প্রশিক্ষণের অংশ হিসেবে শারীরিক প্রশিক্ষণ ও ড্রিলের পাশাপাশি আনসার-ভিডিপির ইতিহাস ও সাংগঠনিক কাঠামো, মানবনিরাপত্তা, সামাজিক অপরাধ ও গুজব প্রতিরোধ, কমিউনিটি এ্যালার্ট ব্যবস্থা, স্বল্পকালীন মোতায়েন, দুর্যোগ ব্যবস্থাপনা ও অগ্নিনির্বাপণ বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এছাড়া AVMIS, STDMS, TRGMS ও AVJOBS Portal-এর কার্যক্রম ও ব্যবহারবিধি, কর্মসংস্থান সৃষ্টি, উদ্যোক্তা উন্নয়ন, কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ উন্নয়ন, ফ্রিল্যান্সিং এবং অনলাইন মার্কেটিংয়ের মতো কর্মমুখী বিষয়ও প্রশিক্ষণে অন্তর্ভুক্ত করা হয়েছে।

শিক্ষার্থীদের নিয়মিত শিক্ষা কার্যক্রমের সঙ্গে সমন্বয় রেখে প্রশিক্ষণটি পরিচালনা করা হচ্ছে। ইতোমধ্যে জাপানি ভাষাসহ বিভিন্ন দক্ষতাভিত্তিক প্রশিক্ষণও চালু হয়েছে। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) নীলফামারীর কিশোরগঞ্জ ও সদর উপজেলায় কলেজভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের প্রথম ধাপের উদ্বোধন ও প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শন করেন রংপুর রেঞ্জের রেঞ্জ কমান্ডার ও উপমহাপরিচালক মোহাম্মদ আবদুল আউয়াল।

পরিদর্শনকালে তিনি প্রশিক্ষণের বিভিন্ন কার্যক্রম পর্যবেক্ষণ করেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে প্রশিক্ষণের সার্বিক অগ্রগতি নিয়ে মতবিনিময় করেন। পরে তিনি প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে বিভিন্ন দিকনির্দেশনা দেন। মোহাম্মদ আবদুল আউয়াল প্রশিক্ষণের উদ্দেশ্য ও তাৎপর্য তুলে ধরে দায়িত্ববোধ, শৃঙ্খলা, নৈতিকতা, দেশপ্রেম ও সামাজিক মূল্যবোধ বিকাশের ওপর গুরুত্বারোপ করেন।

তিনি বলেন, শিক্ষাজীবনের পাশাপাশি তরুণদের সামাজিক দায়িত্ব পালনে সক্ষম করে তুলতে এ ধরনের প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ভবিষ্যতে জনকল্যাণ ও জননিরাপত্তামূলক কর্মকাণ্ডে তরুণদের ইতিবাচক অংশগ্রহণ নিশ্চিত করতেও এ প্রশিক্ষণ কার্যকর ভূমিকা রাখবে। প্রশিক্ষণে স্থানীয় পর্যায়ে সামাজিক সচেতনতা সৃষ্টি, জননিরাপত্তায় সহযোগিতা, দুর্যোগ ও জরুরি পরিস্থিতিতে দায়িত্বশীল ভূমিকা পালন এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণের বিষয়ে তরুণদের উদ্বুদ্ধ করা হচ্ছে।

সংশ্লিষ্টরা বলছেন, আনসার ও ভিডিপির বিভিন্ন কারিগরি ও পেশাভিত্তিক প্রশিক্ষণের মাধ্যমে কর্মদক্ষতা অর্জন, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং উদ্যোক্তা হিসেবে গড়ে ওঠার সুযোগ রয়েছে। কলেজভিত্তিক ভিডিপি প্রশিক্ষণের মাধ্যমে তরুণ প্রজন্মকে এ কার্যক্রমের সঙ্গে যুক্ত করার নতুন সুযোগ তৈরি হয়েছে। প্রশিক্ষণ কার্যক্রমে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।

তারা আগ্রহ ও মনোযোগের সঙ্গে প্রশিক্ষণের বিভিন্ন বিষয় গ্রহণ করছেন। সংশ্লিষ্টদের মতে, কলেজভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণ তরুণদের শৃঙ্খলা, আত্মবিশ্বাস, নেতৃত্বের গুণাবলি ও সামাজিক দায়িত্ববোধ বৃদ্ধিতে ভূমিকা রাখবে। একই সঙ্গে এ উদ্যোগ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রশিক্ষণ ও জনসম্পৃক্ততা কার্যক্রমেও নতুন মাত্রা যোগ করবে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

মোহনপুরে ডেঙ্গু প্রতিরোধে মাঠে নেমেছে আনসার-ভিডিপি

তরুণদের বিকাশে নতুন পদক্ষেপ: চালু হলো কলেজভিত্তিক ভিডিপি প্রশিক্ষণ

Update Time : 01:18:08 am, Wednesday, 16 September 2026