আজ বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
৩১ ভাদ্র, ১৪৩৩ | ০৩ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
২৯°C
সর্বোচ্চ: ৩৪°C
সর্বনিম্ন: ২৭°C
বৃষ্টির সম্ভাবনা: ৮৮%

মহেশখালীর মাতারবাড়ী বিদ্যুৎকেন্দ্র থেকে চুরি যাওয়া তামার পাইপ উদ্ধার

  • MIT ERP
  • Update Time : 12:31:20 am, Wednesday, 16 September 2026
  • 15

মহেশখালীর মাতারবাড়ী বিদ্যুৎকেন্দ্র থেকে চুরি যাওয়া তামার পাইপ উদ্ধার

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

কক্সবাজারের মহেশখালীতে মাতারবাড়ী কয়লা বিদ্যুৎকেন্দ্র থেকে চুরি হওয়া ৪৮ কেজি তামার তৈরি চিকন পাইপ উদ্ধার করেছে পুলিশ। গত রোববার রাত সোয়া ১১টার দিকে এসব তার উদ্ধার করা হয়।

এ ঘটনায় ছয়জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৫-৬ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।

বাংলাদেশ পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, মহেশখালী উপজেলার কালামারচড়া ইউনিয়নের চালিয়াতলী বাজার সিএনজি স্টেশনসংলগ্ন উপকূলীয় সাংবাদিক ফোরাম কার্যালয়ের সামনে পাকা সড়কে একটি প্রাইভেট কার তল্লাশি করে কালামারচড়া পুলিশ ফাঁড়ি। এ সময় গাড়িটির বনেটের ভেতর থেকে মাতারবাড়ী কয়লাবিদ্যুৎ কেন্দ্র থেকে চুরি হওয়া সাত বান্ডেল তামার চিকন পাইপ উদ্ধার করা হয়।

উদ্ধার করা পাইপগুলোর মোট ওজন ৪৮ কেজি। একইসঙ্গে ঢাকা মেট্রো-গ-১২-১৯০১ নম্বরের একটি পুরোনো সিলভার রঙের প্রাইভেট কার জব্দ করা হয়েছে।

এ ঘটনায় ১৪ সেপ্টেম্বর মহেশখালী থানায় মামলা করা হয়। মামলায় মো. ফাহিম, সুলতান প্রকাশ মিয়া, আবদুর রাজ্জাক, বদী আলম, রিদুয়ান ও মো. হেলালসহ অজ্ঞাতনামা আরও ৫-৬ জনকে আসামি করা হয়েছে। মামলাটি দণ্ডবিধির ৩৭৯, ৪১১ ও ৩৪ ধারায় দায়ের করা হয়েছে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

মাগুরায় হত্যা মামলা প্রত্যাহারের চাপকে কেন্দ্র করে সংঘর্ষ, বাকপ্রতিবন্ধী যুবক নিহত

মহেশখালীর মাতারবাড়ী বিদ্যুৎকেন্দ্র থেকে চুরি যাওয়া তামার পাইপ উদ্ধার

Update Time : 12:31:20 am, Wednesday, 16 September 2026