আজ বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
৩১ ভাদ্র, ১৪৩৩ | ০৩ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
২৯°C
সর্বোচ্চ: ৩৪°C
সর্বনিম্ন: ২৭°C
বৃষ্টির সম্ভাবনা: ৮৮%

মাগুরায় হত্যা মামলা প্রত্যাহারের চাপকে কেন্দ্র করে সংঘর্ষ, বাকপ্রতিবন্ধী যুবক নিহত

  • MIT ERP
  • Update Time : 01:05:58 am, Wednesday, 16 September 2026
  • 11

মাগুরায় হত্যা মামলা প্রত্যাহারের চাপকে কেন্দ্র করে সংঘর্ষ, বাকপ্রতিবন্ধী যুবক নিহত

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

মাগুরার শালিখায় একটি পুরোনো হত্যা মামলা প্রত্যাহারের চাপ দেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে সুলতান মোল্যা (২৫) নামের এক বাকপ্রতিবন্ধী যুবক নিহত হয়েছেন এবং উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন।

সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার সিংড়া বাজারে এ সংঘর্ষের ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় সুলতানকে প্রথমে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভোররাতে তার মৃত্যু হয়। নিহত সুলতানের দুটি ছোট শিশু সন্তান রয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ২০১২ সালে উপজেলার বলাই নাঘোসা গ্রামে সুলতান মোল্যার চাচা ইকতার মোল্যা খুন হন।

আগামী ১ অক্টোবর ওই হত্যা মামলার রায় ঘোষণার কথা রয়েছে। রায়কে সামনে রেখে সোমবার দুপুরে সিংড়া বাজারে বলাই নাঘোসা গ্রামের আসামি পক্ষের সমর্থকেরা মামলার বাদীপক্ষের জাফর মোল্যাকে মামলা তুলে নেওয়ার জন্য চাপ দেন। এ নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে উভয় পক্ষের সমর্থকেরা দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে জাফর মোল্যার সমর্থক বাকপ্রতিবন্ধী সুলতানসহ অন্তত ২০ জন আহত হন।

ইকতার মোল্যা হত্যা ও সুলতান মোল্যার মৃত্যুর ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। শালিখা থানার ওসি (তদন্ত) দেবব্রত রায় জানান, সংঘর্ষের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে এবং ইতোমধ্যে দুজনকে আটক করা হয়েছে। বাকি জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

মাগুরার পুলিশ সুপার ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং নিহতের স্ত্রী ও সন্তানদের সমবেদনা জানিয়েছেন।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

মহাকাশে যুক্তরাষ্ট্রের অস্ত্র মোতায়েনের চাঞ্চল্যকর তথ্য প্রকাশ

মাগুরায় হত্যা মামলা প্রত্যাহারের চাপকে কেন্দ্র করে সংঘর্ষ, বাকপ্রতিবন্ধী যুবক নিহত

Update Time : 01:05:58 am, Wednesday, 16 September 2026