আজ বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
১ আশ্বিন, ১৪৩৩ | ০৩ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
গুঁড়ি গুঁড়ি বৃষ্টি
২৯°C
সর্বোচ্চ: ৩৫°C
সর্বনিম্ন: ২৬°C
বৃষ্টির সম্ভাবনা: ৯৬%

কালীগঞ্জে এমপি মিলনের দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন

  • MIT ERP
  • Update Time : 03:36:33 pm, Tuesday, 15 September 2026
  • 15

কালীগঞ্জে এমপি মিলনের দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য একেএম ফজলুল হক মিলন কালীগঞ্জ উপজেলায় একাধিক স্কুলের নতুন ভবন নির্মাণ কাজের উদ্বোধন ও উন্মুক্ত জলাশয়ে পোনা মাছ অবমুক্ত করেন। শিক্ষাব্যবস্থাকে সর্বাধিক গুরুত্ব দিয়ে তিনি উপজেলার মসলিন কটন মিলস উচ্চ বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণকাজের উদ্বোধন করেন।

এ সময় বিদ্যালয়ের শিক্ষার্থীরা তাকে ফুলেল শুভেচছা জানায়। পরে তিনি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, জুগুলী উচ্চ বিদ্যালয়, জামালপুর রাজমোহন বিদ্যাপীঠ ও চুপাইর বালিকা উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের নির্মাণকাজের উদ্বোধন করেন। পরে তিনি বক্তারপুর ইউনিয়নের ফুলদী এলাকার বেলাই বিলে পোনা মাছ অবমুক্ত করেন। এ সময় সঙ্গে ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম কামরুল ইসলাম ও কালীগঞ্জ থানার ওসি ইনচার্জ মো. জাকির হোসেন।

এ সময় উপস্থিত স্থানীয় লোকজনের সামনে তিনি (মিলন) কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থান ও অবকাঠামো উন্নয়ন নিয়ে তার ভাবনা তুলে ধরেন। তিনি বলেন, আধুনিক ও সমৃদ্ধ কালীগঞ্জ গড়ে তুলতে হলে মানুষের মৌলিক চাহিদাগুলো স্বাস্থ্য, শিক্ষা, আধুনিক যোগাযোগ ব্যবস্থা এবং কর্মসংস্থান নিশ্চিত করতে হবে। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষার মান বৃদ্ধি এবং আধুনিক শিক্ষার সুযোগ সম্প্রসারণ ও মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে হাসপাতালসহ স্বাস্থ্যকেন্দ্র গুলোর উন্নয়ন ও সক্ষমতা বৃদ্ধির কার্যকর উদ্যোগ নেওয়া হবে।

অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক মো. হুমায়ুন কবির মাস্টার, সদস্য সচিব খালেকুজ্জামান বাবলু, মসলিন কটন মিলস উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাপস কুমার দাস, উপজেলা শিক্ষা প্রকৌশলী সাইফুল ইসলাম সাকিল, উপজেলা বিএনপির আহ্বায়ক সদস্য আশরাফী হাবিবুল্লাহ ও আলমগীর হোসেন স্বপন, পৌর বিএনপির আহ্বায়ক মোহাম্মদ হোসেন আরমান, সদস্য সচিব ইব্রাহিম প্রধান, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ, বিভিন্ন প্রিন্ট ও ইলেট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

সংসদ ভবনের সামনে শিক্ষিকা হত্যা: ছিনতাইয়ে ব্যবহৃত বাইক ও ইয়াবাসহ গ্রেপ্তার ২

কালীগঞ্জে এমপি মিলনের দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন

Update Time : 03:36:33 pm, Tuesday, 15 September 2026