কৃত্রিম বুদ্ধিমত্তা এখন আর গবেষণাগারের বিষয় নয়; এটি আমাদের শিক্ষা, কর্মসংস্থান ও দৈনন্দিন জীবনে এক অভাবনীয় বিপ্লব ঘটাচ্ছে। তরুণ প্রজন্মের সামনে এআই যেমন সম্ভাবনার নতুন দিগন্ত খুলে দিয়েছে, তেমনি ছুড়ে দিয়েছে কঠিন চ্যালেঞ্জ।
২০২৬ সালের বাস্তবতা বলছে, এআইকে উপেক্ষা করে ভবিষ্যৎ পরিকল্পনা করার সুযোগ আর নেই। স্ট্যানফোর্ড ইনস্টিটিউটের ২০২৬ সালের রিপোর্ট অনুযায়ী, ৮০ শতাংশের বেশি শিক্ষার্থী এখন পড়াশোনায় এআই ব্যবহার করছেন; অর্থাৎ নতুন প্রজন্ম ইতোমধ্যে এই প্রযুক্তির সঙ্গে পথচলা শুরু করেছেন। তবে মূল প্রশ্ন হলোÑ তারা কি কেবল সাধারণ ব্যবহারকারী হয়েই থাকবেন, নাকি একে কাজে লাগিয়ে নিজেদের দক্ষতা বাড়িয়ে আগামীর বিশ্বকে নেতৃত্ব দেবেন?
এআই বিপ্লব : আতঙ্ক নয়, বাস্তবতা বোঝা জরুরি এআই নিয়ে সবচেয়ে বড় দুটি ধারণা হলোÑ ‘এআই সব চাকরি নিয়ে নেবে’ অথবা ‘এআই শুধু প্রযুক্তিবিদদের বিষয়’। দুটিই অসম্পূর্ণ ধারণা। বাস্তবে এআই কিছু কাজকে স্বয়ংক্রিয় করবে, কিছু চাকরির ধরন সংকুচিত করবে এবং একই সঙ্গে নতুন কাজ ও পেশার সুযোগ তৈরি করবে।
বিশ্ব অর্থনৈতিক ফোরামের ঋঁঃঁৎব ড়ভ ঔড়নং জবঢ়ড়ৎঃ ২০২৫ বলছে, ২০৩০ সালের মধ্যে বিশ্বে প্রায় ১৭ কোটি নতুন কর্মসংস্থান তৈরি হতে পারে, বিপরীতে ৯ কোটি ২০ লাখ চাকরি স্থানচ্যুত হতে পারে; অর্থাৎ নিট হিসাবে প্রায় ৭ কোটি ৮০ লাখ নতুন কাজের সম্ভাবনা রয়েছে। তরুণদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ কর্মসংস্থান বিশ্বজুড়েই তরুণদের কর্মসংস্থান এখন একটি বড় চ্যালেঞ্জ।
আন্তর্জাতিক শ্রম সংস্থার (ওখঙ) ২০২৬ সালের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে ১৫-২৪ বছর বয়সি তরুণদের বৈশ্বিক বেকারত্বের হার ১২ দশমিক ৪ শতাংশে দাঁড়িয়েছেÑ প্রায় ৬ কোটি ৭০ লাখ তরুণ কর্মহীন। একই সময়ে কর্মসংস্থান, শিক্ষা বা প্রশিক্ষণের বাইরে থাকা (ঘঊঊঞ) তরুণের সংখ্যা ২৫ কোটি ৭০ লাখের বেশি। এর সঙ্গে যুক্ত হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তার দ্রুত বিস্তার, যা ভবিষ্যতের কর্মজগতের ধরন ও প্রয়োজনীয় দক্ষতায় বড় পরিবর্তন আনছে।
মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা বিল গেটস এআইয়ের দ্রুত অগ্রগতি ও শ্রমবাজারে এর সম্ভাব্য প্রভাব নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এবং এই প্রযুক্তিগত ঝুঁকি মোকাবিলায় বিশ্বনেতাদের দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন। ডিগ্রির পাশাপাশি দক্ষতার গুরুত্ব বাড়ছে আগামী দিনের কর্মবাজারে শুধু সার্টিফিকেট নয়, বাস্তব দক্ষতার মূল্যই প্রধান হয়ে উঠবে।
ডঊঋ-এর ঋঁঃঁৎব ড়ভ ঔড়নং জবঢ়ড়ৎঃ ২০২৫ অনুযায়ী, ২০৩০ সালের মধ্যে বর্তমান চাকরিগুলোয় প্রয়োজনীয় দক্ষতার প্রায় ৩৯ শতাংশ পরিবর্তিত হতে পারে। এআইয়ের যুগে তরুণদের জানতে হবে কীভাবে সঠিক তথ্য খুঁজতে ও বিশ্লেষণ করতে হয়, জটিল সমস্যার সমাধান করতে হয় এবং প্রযুক্তি কাজে লাগিয়ে উৎপাদনশীলতা বাড়াতে হয়।
এই পরিবর্তিত সময়ে টিকে থাকতে ডেটা বিশ্লেষণ, প্রোগ্রামিং, সাইবার নিরাপত্তা, ডিজিটাল মার্কেটিং, অটোমেশন, কনটেন্ট তৈরি ও এআইভিত্তিক বিভিন্ন টুল ব্যবহারের মতো কারিগরি দক্ষতার যেমন বিকল্প নেই; তেমনি সৃজনশীল চিন্তা, কার্যকর যোগাযোগ, নেতৃত্ব, দলগত কাজ ও সঠিক সিদ্ধান্ত গ্রহণের মতো মানবিক দক্ষতার গুরুত্বও সমানভাবে বাড়ছে। এআইকে ব্যবহার করতে হবে, এআইয়ের ওপর নির্ভরশীল হওয়া যাবে না এআই একজন তরুণকে দ্রুত তথ্য সংগ্রহ, লেখা, অনুবাদ, উপস্থাপনা, কোডিং, গবেষণার ধারণা তৈরি কিংবা নতুন কিছু শেখায় দারুণভাবে সহায়তা করতে পারে।
কিন্তু এআইয়ের তৈরি উত্তরকে যাচাই না করে সত্য ধরে নেওয়া বিপজ্জনক; কারণ এআই অনেক সময় ভুল বা পক্ষপাতদুষ্ট তথ্য দিতে পারে এবং অত্যন্ত আত্মবিশ্বাসের সঙ্গে কাল্পনিক বা ভুল উত্তরও উপস্থাপন করতে পারে। তাই ডিজিটাল প্রজন্মের সবচেয়ে গুরুত্বপূর্ণ দক্ষতাগুলোর একটি হলো সমালোচনামূলক চিন্তাভাবনা। শিক্ষাব্যবস্থায় আসতে হবে বড় পরিবর্তন এআইয়ের যুগে শুধু শিক্ষার্থীদের নয়, শিক্ষকদেরও নতুনভাবে প্রস্তুত হতে হবে।
শিক্ষা ও গবেষণায় জেনারেটিভ এআই ব্যবহারের ক্ষেত্রে [টঘঊঝঈঙ]-এর নির্দেশনায় মানবকেন্দ্রিক দৃষ্টিভঙ্গি, নৈতিকতা ও শিক্ষার্থীর সক্ষমতা বিকাশের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। বাংলাদেশের প্রেক্ষাপটেও এই পরিবর্তন জরুরি। সরকারের প্রস্তাবিত জাতীয় এআই নীতি ২০২৬-৩০-এর খসড়ায়ও স্কুল থেকে বিশ্ববিদ্যালয় পর্যায় পর্যন্ত শিক্ষার্থীদের ভবিষ্যৎ কর্মবাজারের উপযোগী করে তোলার ওপর জোর দেওয়া হয়েছে।
তবে শুধু পাঠ্যবইয়ে এআই অধ্যায় যুক্ত করাই যথেষ্ট নয়। শিক্ষার্থীদের শেখাতে হবে এআইয়ের কার্যপদ্ধতি, এর সীমাবদ্ধতা এবং তথ্যের সত্যতা যাচাইয়ের কৌশল। বাংলাদেশের তরুণদের সামনে বড় সুযোগ বাংলাদেশের জন্য এআই শুধু চ্যালেঞ্জ নয়, অর্থনৈতিক রূপান্তরের এক বিশাল সুযোগ। সরকারি তথ্যমতে, প্রতি বছর দেশে প্রায় ২২ লাখ তরুণ শ্রমবাজারে প্রবেশ করছেন।
এই বিপুল তরুণ জনগোষ্ঠীকে যদি এআই, ডেটা সায়েন্স, প্রোগ্রামিং ও ফ্রিল্যান্সিংয়ের মতো আধুনিক ক্ষেত্রে দক্ষ করে তোলা যায়, তবে বাংলাদেশ বৈশ্বিক ডিজিটাল অর্থনীতিতে অত্যন্ত শক্তিশালী অবস্থান তৈরি করতে পারবে; বিশেষ করে আমাদের তৈরি পোশাক, কৃষি, ব্যাংকিং, স্বাস্থ্য ও ই-কমার্স খাতে এআই প্রযুক্তির ব্যবহার উৎপাদনশীলতা বহুগুণ বাড়িয়ে দিতে পারে।
এমনকি তরুণ উদ্যোক্তারা স্থানীয় নানা সমস্যা সমাধানের জন্য বাংলা ভাষাভিত্তিক বিভিন্ন এআই সেবা ও উদ্ভাবনী প্রযুক্তি তৈরি করে নতুন দিগন্তের সূচনা করতে পারেন। প্রযুক্তির সঙ্গে নৈতিকতার প্রশ্নও জরুরি এআই যত শক্তিশালী হচ্ছে, এর নৈতিক ব্যবহারের প্রশ্নটিও ততটা গুরুত্ব পাচ্ছে।
ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা, ডিপফেক (ভুয়া ছবি ও ভিডিও), কপিরাইট লঙ্ঘন, অনলাইন প্রতারণা এবং অ্যালগরিদমিক পক্ষপাতের মতো ঝুঁকি সম্পর্কে তরুণদের স্পষ্ট ধারণা থাকা প্রয়োজন; বিশেষ করে ফ্রি এআই টুল ব্যবহারে ব্যক্তিগত ও গোপনীয় তথ্য শেয়ার করার ক্ষেত্রে সতর্ক হতে হবে। একজন প্রকৃত ডিজিটাল নাগরিককে অবশ্যই জানতে হবে কোন তথ্যের ব্যবহার বৈধ, কোনটি শেয়ার করা দায়িত্বশীল এবং প্রযুক্তি কীভাবে অন্যের অধিকার ক্ষুণœ না করে ব্যবহার করা যায়।
তাই এআই শিক্ষার সঙ্গে নীতিবোধ ও নাগরিক দায়িত্বশীলতার মেলবন্ধন ঘটানো আজ সময়ের দাবি। তরুণদের এখন কী করা উচিত? এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার এই নতুন যুগে তরুণদের শুধু দর্শক হয়ে থাকলে চলবে না; বরং নিজেদের পরিবর্তনের অগ্রনায়ক হিসেবে প্রস্তুত করতে হবে। এই নতুন বাস্তবতায় নিজেদের দক্ষ করে তুলতে তরুণদের মূলত কয়েকটি পদক্ষেপ নেওয়া জরুরি : প্রথমত, এআইকে ভয় না পেয়ে একে নিয়মিত ব্যবহার ও শেখার অভ্যাস গড়ে তুলতে হবে।
দ্বিতীয়ত, শুধু একটি নির্দিষ্ট টুলের ওপর নির্ভর না করে বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্ম ও প্রযুক্তির কার্যকারিতা বুঝতে হবে। তৃতীয়ত, নিজের পছন্দের বিষয়ে গভীর জ্ঞান অর্জনের পাশাপাশি ‘অও ষরঃবৎধপু’ বা এআই-সাক্ষরতা বাড়াতে হবে সর্বোপরি, কৃত্রিম বুদ্ধিমত্তা মানুষের বিকল্প হবে কি নাÑ এই বিতর্কের চেয়ে গুরুত্বপূর্ণ হলো, মানুষ কীভাবে এআইকে নিজের সক্ষমতা ও সম্ভাবনা বিকাশের হাতিয়ার হিসেবে ব্যবহার করবে।
বাংলাদেশের তরুণদের সামনে আজ এক ঐতিহাসিক সুযোগ রয়েছে; তারা চাইলে শুধু এআইয়ের সাধারণ ব্যবহারকারী হয়ে থাকতে পারেন, আবার চাইলে এই প্রযুক্তিনির্ভর নতুন অর্থনীতির নির্মাতাও হতে পারেন। মূলত ভবিষ্যৎ সেই তরুণদেরই, যারা প্রযুক্তির সঙ্গে মানবিকতা, জ্ঞানের সঙ্গে নৈতিকতা এবং দক্ষতার সঙ্গে সৃজনশীলতার সমন্বয় ঘটাতে পারবেন। পরিশেষে মনে রাখা জরুরি, এআই আমাদের ভবিষ্যৎ নির্ধারণ করবে না; বরং আমরা কীভাবে এআইকে ব্যবহার করব, সেটিই আমাদের ভবিষ্যৎকে রূপ দেবে।
তাই নতুন এই পথচলায় তরুণদের সবচেয়ে বড় শক্তি হবেÑ শেখার অবিরাম আগ্রহ, প্রশ্ন করার সাহস এবং প্রযুক্তিকে দায়িত্বশীলভাবে কাজে লাগানোর সক্ষমতা।


















