আজ শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
২৭ ভাদ্র, ১৪৩৩ | ২৯ রবিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
২৭°C
সর্বোচ্চ: ৩২°C
সর্বনিম্ন: ২৬°C
বৃষ্টির সম্ভাবনা: ৮৯%

গুচ্ছ ভর্তি পরীক্ষার কো-কনভেনর হলেন নোবিপ্রবি উপাচার্য

  • MIT ERP
  • Update Time : 12:29:27 am, Saturday, 12 September 2026
  • 10

গুচ্ছ ভর্তি পরীক্ষার কো-কনভেনর হলেন নোবিপ্রবি উপাচার্য

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি (জিএসটি) গুচ্ছভুক্ত পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর পরবর্তী শিক্ষাবর্ষের সমন্বিত ভর্তি পরীক্ষার মূল নেতৃত্বে যুক্ত হয়েছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী। দেশের ২০টি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের ভর্তি কার্যক্রম সুশৃঙ্খল ও সুষ্ঠুভাবে পরিচালনার জন্য গঠিত মূল কমিটিতে সিনিয়রিটির ভিত্তিতে তাঁকে কো-কনভেনর করা হয়েছে।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবে আয়োজিত গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্যদের প্রথম সভায় ভর্তি পরীক্ষার এই মূল কমিটি গঠন করা হয়। বিশ্ববিদ্যালয়গুলোর প্রতিষ্ঠা ও একাডেমিক কার্যক্রম শুরুর জ্যেষ্ঠতার ওপর ভিত্তি করে এবার মূল কমিটির কনভেনর ও কো-কনভেনর বাছাই করা হয়েছে।

এই নিয়ম অনুযায়ী ২০০২ সালে প্রতিষ্ঠিত পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. এস এম হেমায়েত জাহান কনভেনর এবং ২০০৬ সালে একাডেমিক কার্যক্রম শুরু করা নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী কো-কনভেনর হিসেবে মনোনীত হয়েছেন। আগামী বছরগুলোতেও ক্রমান্বয়ে কম সিনিয়রিটির বিশ্ববিদ্যালয়গুলো এই নেতৃত্বের দায়িত্ব পালন করবে।

মূল কমিটি গঠন শেষে শিগগিরই টেকনিক্যাল, ক্রয় ও অর্থসহ অন্যান্য উপকমিটি গঠন করা হবে বলে জানা গেছে। আগামী সভায় এসব কমিটি চূড়ান্ত করার পাশাপাশি আনুষ্ঠানিকভাবে ভর্তি পরীক্ষার তারিখ, সময়সূচি ও আবেদনের নিয়মাবলী ঘোষণা করা হবে। এদিকে, আগের ২০টি বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি ইউজিসির অনুমোদন সাপেক্ষে বগুড়া বিশ্ববিদ্যালয়, ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় ও মেহেরপুর বিশ্ববিদ্যালয়।

এই তিনটি নতুন পাবলিক বিশ্ববিদ্যালয়কে গুচ্ছে যুক্ত করার পরিকল্পনা চলছে। এ বিষয়ে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) উপাচার্য ও ভর্তি পরীক্ষার মূল কমিটির কো-কনভেনর অধ্যাপক ড. গোলাম রব্বানী বলেন, “শিক্ষার্থীদের ভোগান্তি কমাতে এবং সিনিয়রিটির ভিত্তিতে স্বচ্ছতা বজায় রেখে এবার দায়িত্ব বণ্টন করা হয়েছে।

নোবিপ্রবি গুচ্ছ ভর্তি পরীক্ষাকে আরও সুশৃঙ্খল ও শিক্ষার্থীবান্ধব করতে অগ্রণী ভূমিকা পালন করবে। শিগগিরই পরবর্তী সভা ডেকে ভর্তি পরীক্ষার সময়সূচি ঘোষণা করা হবে। “

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

গুচ্ছ ভর্তি পরীক্ষার কো-কনভেনর হলেন নোবিপ্রবি উপাচার্য

গুচ্ছ ভর্তি পরীক্ষার কো-কনভেনর হলেন নোবিপ্রবি উপাচার্য

Update Time : 12:29:27 am, Saturday, 12 September 2026