আজ রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬
২২ ভাদ্র, ১৪৩৩ | ২৩ রবিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
২৭°C
সর্বোচ্চ: ৩০°C
সর্বনিম্ন: ২৬°C
বৃষ্টির সম্ভাবনা: ১০০%

রূপগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে শিক্ষার্থীসহ তিনজন কুপিয়ে জখম

  • MIT ERP
  • Update Time : 06:12:41 pm, Sunday, 6 September 2026
  • 9

রূপগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে শিক্ষার্থীসহ তিনজন কুপিয়ে জখম

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

নারায়ণগঞ্জের রূপগঞ্জে জমিসংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের লোকজন হামলা চালিয়ে দুই কলেজ শিক্ষার্থীসহ তিনজনকে কুপিয়ে জখম করেছে। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার (৫ সেপ্টেম্বর) রাতে উপজেলার পলখান এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়দের বরাত দিয়ে রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন জানান, পলখান এলাকার বাবুল মিয়ার সঙ্গে একই এলাকার শাহীন আকন্দের দীর্ঘদিন ধরে জমিসংক্রান্ত বিরোধ চলে আসছে। এর জের ধরে শনিবার রাতে শাহীন আকন্দ ও তার লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে বাবুল মিয়াকে খুঁজতে পলখান বাজারে যান।

এ সময় বাবুল মিয়াকে না পেয়ে তার কলেজপড়ুয়া ছেলে আলতাফ হোসেন ডিজান ও সিফাতকে একটি দোকানে বসে থাকতে দেখে তাদের ওপর হামলা চালানো হয়। হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে তাদের এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। তাদের রক্ষা করতে এগিয়ে এলে সাত্তার নামে আরও এক যুবককেও কুপিয়ে জখম করা হয়। পরে আশপাশের লোকজন আহতদের উদ্ধার করে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে আলতাফ হোসেন ডিজানের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় বাবুল মিয়া বাদী হয়ে শাহীন আকন্দসহ নয়জনকে আসামি করে রূপগঞ্জ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

রূপগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে শিক্ষার্থীসহ তিনজন কুপিয়ে জখম

Update Time : 06:12:41 pm, Sunday, 6 September 2026