আজ শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
২০ ভাদ্র, ১৪৩৩ | ২২ রবিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
২৭°C
সর্বোচ্চ: ৩২°C
সর্বনিম্ন: ২৬°C
বৃষ্টির সম্ভাবনা: ১০০%

পুরুষকে ভালোবেসেও নারী হেটার্স বেশি পাচ্ছেন বাঁধন

  • MIT ERP
  • Update Time : 10:48:12 pm, Thursday, 3 September 2026
  • 10

পুরুষকে ভালোবেসেও নারী হেটার্স বেশি পাচ্ছেন বাঁধন

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

তারকাদের আলো-ঝলমলে জীবনের পেছনের অজানা গল্প, সম্পর্ক, জীবনযাপন, ক্যারিয়ার, গুঞ্জন ও ভবিষ্যতের নানা ভাবনা তুলে ধরতে আসছে নতুন সেলিব্রেটি টক শো ‘স্টার স্টোরিজ’, যেখানে মুখোমুখি হবেন তারকারা।

আজ রাত ৮টায় প্রচারিত হবে অনুষ্ঠানটির প্রথম পর্ব। প্রথম পর্বের অতিথি জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন। উপস্থাপক পান্থ আফজালের সঙ্গে প্রাণবন্ত আড্ডায় বাঁধন কথা বলেছেন শোবিজের কাজ থেকে শুরু করে ব্যক্তিজীবনের নানা জানা-অজানা অধ্যায় নিয়ে। আড্ডায় উঠে এসেছে সম্পর্ক, ভালোবাসা, বিয়ে, গুঞ্জন এবং জীবনের নানা অভিজ্ঞতার কথাও। আলাপচারিতায় বাঁধন অকপটে বলেন, ‘তিনি পুরুষকে ভালোবাসেন, তবে পুরুষের তুলনায় নারী হেটার্সই বেশি তার।

শুধু তাই নয়, আবারও বিয়ের ইচ্ছার কথাও জানিয়েছেন তিনি। তবে মজার ছলে বাঁধনের আক্ষেপ, ইচ্ছে থাকলেও পাত্রই মিলছে না! এখানেই শেষ নয়। ছাত্র-জনতার আন্দোলন, রাজনীতি ও সমসাময়িক নানা বিষয় নিয়েও নিজের দর্শন ও ভাবনা তুলে ধরেছেন এই অভিনেত্রী। পাশাপাশি থাকছে ফান অ্যান্ড গেম এবং ব্যতিক্রমী র‌্যাপিড ফায়ার, যেখানে বাঁধনের আরও ব্যক্তিগত ও মজার কিছু উত্তর সামনে আসবে।

‘স্টার স্টোরিজ’-এর প্রযোজক নাবিলা মারজুক, স্টুডিও ইনচার্জ লিটু হাসান। অনুষ্ঠানটি দেখা যাবে আগামীর সময় এন্টারটেইনমেন্টের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে। তারকার জীবনের গল্পে নতুন মাত্রা যোগ করা এই আড্ডা দর্শকের আগ্রহ কতটা ধরে রাখতে পারে, সেটিই এখন দেখার।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

পুরুষকে ভালোবেসেও নারী হেটার্স বেশি পাচ্ছেন বাঁধন

Update Time : 10:48:12 pm, Thursday, 3 September 2026