আজ বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
১৮ ভাদ্র, ১৪৩৩ | ২০ রবিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
২৮°C
সর্বোচ্চ: ৩১°C
সর্বনিম্ন: ২৫°C
বৃষ্টির সম্ভাবনা: ৯৯%

গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত

  • MIT ERP
  • Update Time : 07:36:55 am, Wednesday, 2 September 2026
  • 13
Monzu-Info-Tech
Monzu-Info-Tech

উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ এই প্রত্যয়ে কৃষকের জীবন, গ্রামের মানুষ ও পল্লির সম্ভাবনা সামনে রেখে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে (গাকৃবি) প্রথমবারের মতো জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত হয়েছে।

গতকাল মঙ্গলবার কৃষি অর্থনীতি ও গ্রামীণ উন্নয়ন অনুষদের উদ্যোগে র‌্যালি, বৃক্ষরোপণ ও আলোচনা সভাসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়। কর্মসূচির শুরুতে কৃষি অর্থনীতি ও গ্রামীণ উন্নয়ন অনুষদ চত্বরে কৃষ্ণচূড়া গাছের চারা রোপণ করেন গাকৃবি উপাচার্য প্রফেসর ড. জি কে এম মোস্তাফিজুর রহমান ও সেন্টার অন ইন্টিগ্রেটেড রুরাল ডেভেলপমেন্ট ফর এশিয়া অ্যান্ড দ্য প্যাসিফিকের (সিরডাপ) মহাপরিচালক ড. পি চন্দ্র শেখর।

এরপর অনুষদীয় চত্বর থেকে বের হয় র‌্যালি। এটি শেষ হয় বেগম সুফিয়া কামাল অডিটোরিয়ামে গিয়ে। সেখানে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে সভাপতিত্ব করেন গাকৃবি উপাচার্য প্রফেসর ড. জি কে এম মোস্তাফিজুর রহমান। প্রধান অতিথি ছিলেন সিরডাপের মহাপরিচালক ড. পি চন্দ্র শেখর।

উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মো. জাহিদুর রহমান, ট্রেজারার প্রফেসর ড. মো. সফিউল ইসলাম আফ্রাদ, রেজিস্ট্রার মো. আবদুল্লাহ্ মৃধা, সিরডাপের মানবসম্পদ ও প্রশাসন শাখার প্রধান এফ এ এম জাকিরুল হকসহ বিভিন্ন অনুষদের ডিন, পরিচালক, শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা। প্রধান অতিথি তার বক্তব্যে দিবসটির বহুমুখী গুরুত্ব ও পল্লি উন্নয়নে সমন্বিত উদ্যোগের প্রয়োজনীয়তা তুলে ধরেন।

তিনি বলেন, গ্রামীণ জনগণ উন্নত হলেই রাষ্ট্রের সার্বিক উন্নতি সম্ভব। তাই সিরডাপ সদস্য দেশগুলোর গ্রামীণ জনজীবনে বিদ্যমান সমস্যা চিহ্নিত করে তা সমাধানের চেষ্টা করছে। তিনি তরুণ শিক্ষার্থীদের প্রক্রিয়াকরণ, স্কিল ডেভেলপমেন্টের মাধ্যমে দক্ষতা অর্জন করে উদ্যোক্তা হওয়ার আহ্বান জানান। অন্যদিকে গ্রামের জনগণের উন্নতি ছাড়া দেশের সমৃদ্ধি অর্জন সম্ভব নয় উল্লেখ করে সভাপতির বক্তব্যে উপাচার্য বলেন, পল্লির উন্নয়ন মানে শুধু অবকাঠামোর উন্নয়ন নয়, বরং এটি হলো মানুষের জীবনমান, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ও মর্যাদার উন্নয়ন।

এ ক্ষেত্রে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় জ্ঞান, গবেষণা ও উদ্ভাবনের মাধ্যমে পল্লির মানুষের পাশে থেকে যে উন্নত পল্লি ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে কার্যকর ভূমিকা রেখে চলেছে, তা অব্যাহত রাখতে চায়।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

বগুড়া মেডিকেলে রোগীর মৃত্যুকে ঘিরে হামলার অভিযোগ: ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতিতে চরম ভোগান্তি

গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত

Update Time : 07:36:55 am, Wednesday, 2 September 2026