আজ সোমবার, ৩১ আগস্ট ২০২৬
১৬ ভাদ্র, ১৪৩৩ | ১৭ রবিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
২৭°C
সর্বোচ্চ: ৩২°C
সর্বনিম্ন: ২৬°C
বৃষ্টির সম্ভাবনা: ১০০%

নারায়ণগঞ্জে ভূমি অফিসে অনুপস্থিতি ও আগাম স্বাক্ষরের ঘটনায় দুই এসিল্যান্ডসহ ২০ জনকে শোকজ

  • MIT ERP
  • Update Time : 10:19:36 pm, Monday, 31 August 2026
  • 9

নারায়ণগঞ্জে ভূমি অফিসে অনুপস্থিতি ও আগাম স্বাক্ষরের ঘটনায় দুই এসিল্যান্ডসহ ২০ জনকে শোকজ

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

নারায়ণগঞ্জ শহরের খানপুরে অবস্থিত ভূমি অফিসে ভূমি প্রতিমন্ত্রীর আকস্মিক পরিদর্শনে কর্মকর্তা-কর্মচারীদের গড়হাজির ও হাজিরা খাতায় আগাম স্বাক্ষরের ঘটনায় দুই সহকারী কমিশনার (ভূমি)সহ ২০ জনকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে জেলা প্রশাসন।

সোমবার (৩১ আগস্ট) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন জেলা প্রশাসনের রেভিনিউ ডেপুটি কালেক্টর (অতিরিক্ত দায়িত্ব) জাকিয়া সরওয়ার লিমা। শোকজপ্রাপ্তদের মধ্যে রয়েছেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া আক্তার, ফতুল্লা রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) অংমাচিং মারমাসহ সদর উপজেলা ভূমি অফিস, সিদ্ধিরগঞ্জ ও ফতুল্লা রাজস্ব সার্কেলের কানুনগো, সার্ভেয়ার, অফিস সহকারী, নাজির, চেইনম্যান ও অফিস সহায়করা।

জেলা প্রশাসন জানায়, সোমবার সকালে ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন আকস্মিকভাবে খানপুর ভূমি অফিস পরিদর্শনে যান। এ সময় তিনি বেশ কয়েকজন কর্মকর্তা-কর্মচারীকে অনুপস্থিত পান। অথচ ৩১ আগস্টের হাজিরা খাতায় তাদের স্বাক্ষর আগে থেকেই দেওয়া ছিল। নোটিশে উল্লেখ করা হয়েছে, অনুপস্থিত থেকেও হাজিরা খাতায় স্বাক্ষর দেওয়া সরকারি কর্মচারী শৃঙ্খলা ও আপিল বিধিমালা, ২০১৮ অনুযায়ী গর্হিত অপরাধ।

এছাড়া যুক্তিসংগত কারণ ছাড়া অফিসে অনুপস্থিত থাকা সরকারি কর্মচারী (নিয়মিত উপস্থিতি) বিধিমালা, ২০১৯-এরও সুস্পষ্ট লঙ্ঘন। সদর উপজেলা ভূমি অফিসের ১০ জন, সিদ্ধিরগঞ্জ রাজস্ব সার্কেলের ৬ জন এবং ফতুল্লা রাজস্ব সার্কেলের ২ জনকে শোকজ করা হয়েছে। দুই সহকারী কমিশনারের নোটিশে স্বাক্ষর করেছেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রিনাত ফৌজিয়া এবং অন্যদের নোটিশে স্বাক্ষর করেছেন রেভিনিউ ডেপুটি কালেক্টর জাকিয়া সরওয়ার লিমা।

জেলা প্রশাসক রায়হান কবির বলেন, তিন কার্যদিবসের মধ্যে সংশ্লিষ্টদের লিখিত জবাব দিতে বলা হয়েছে। জবাব পর্যালোচনা করে বিধি অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

বোয়িং ও এয়ারবাস কেনা এবং লিজ নিয়ে আলোচনা চলছে: বিমানমন্ত্রী

নারায়ণগঞ্জে ভূমি অফিসে অনুপস্থিতি ও আগাম স্বাক্ষরের ঘটনায় দুই এসিল্যান্ডসহ ২০ জনকে শোকজ

Update Time : 10:19:36 pm, Monday, 31 August 2026