আজ বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
১৭ ভাদ্র, ১৪৩৩ | ১৯ রবিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
গুঁড়ি গুঁড়ি বৃষ্টি
২৭°C
সর্বোচ্চ: ৩০°C
সর্বনিম্ন: ২৬°C
বৃষ্টির সম্ভাবনা: ১০০%

ফতুল্লা থানা হাজতে জয়বাংলা স্লোগান, দায়িত্বে অবহেলার অভিযোগে দুই পুলিশ সদস্য প্রত্যাহার

  • MIT ERP
  • Update Time : 10:55:44 pm, Monday, 31 August 2026
  • 14

ফতুল্লা থানা হাজতে জয়বাংলা স্লোগান, দায়িত্বে অবহেলার অভিযোগে দুই পুলিশ সদস্য প্রত্যাহার

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

নারায়ণগঞ্জের ফতুল্লা মডেল থানা হাজতে আটক যুবলীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতাকর্মীরা জয় বাংলা, জয় বঙ্গবন্ধু স্লোগান দেওয়ার দৃশ্য মোবাইলে ধারণ করে ফেসবুকে ছড়িয়ে দেওয়ার ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে দুই পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে।

প্রত্যাহৃত দুই পুলিশ সদস্য হলেন, ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) মনিরুল ইসলাম ও কনস্টেবল জাহাঙ্গীর হোসেন। তাদেরকে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। সোমবার (৩১ আগস্ট) বিকেলে বিষয়টি নিশ্চিত করে অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী বলেন, দায়িত্বে অবহেলার কারণে ওই থানার একজন উপপরিদর্শক ও একজন কনস্টেবলকে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে।

কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের পক্ষে মিছিলের প্রস্তুতির সময় আটক ১০ কিশোর-তরুণ থানা হাজতে বসে মোবাইলে ধারণ করা স্লোগানের একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে। গত শনিবার রাতে তারা আটক হন। ভিডিওটি ‘আজমেরী ওসমান’ নামে একটি ফেসবুক পেজে প্রকাশ করা হয়েছে। জানা গেছে, আটককৃতরা প্রয়াত সংসদ সদস্য নাসিম ওসমানের ছেলে আজমেরী ওসমানের সমর্থক।

আটক কিশোর-তরুণরা তার পক্ষেই মিছিলের প্রস্তুতি নিয়েছিলেন বলে জানিয়েছে পুলিশ। বিষয়টি নিয়ে নিয়ে জানতে চাইলে, ফতুল্লা মডেল থানার ওসি মাহবুব আলম বলেন, হাজতখানায় থাকা অবস্থায় পরিবারের সঙ্গে যোগাযোগের জন্য এসআই মনিরুল ইসলাম আটক ব্যক্তিদের মুঠোফোন ব্যবহার করতে দিয়েছিলেন। এ সুযোগে তারা স্লোগান দিয়ে ভিডিও ধারণ করেন এবং পরে তা ফেসবুকে ছড়িয়ে দেন।

ওসি বলেন, নিয়ম অনুযায়ী আটক ব্যক্তিদের পরিবারের সঙ্গে যোগাযোগের বিষয়টি পুলিশকে নিশ্চিত করতে হয়। সরল বিশ্বাসে মুঠোফোন ব্যবহারের সুযোগ দেওয়ার পরই ঘটনাটি ঘটে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

ওয়াটারএইড সাউথ এশিয়ার নতুন আঞ্চলিক পরিচালক হিসেবে নিয়োগ পেলেন হাসিন জাহান

ফতুল্লা থানা হাজতে জয়বাংলা স্লোগান, দায়িত্বে অবহেলার অভিযোগে দুই পুলিশ সদস্য প্রত্যাহার

Update Time : 10:55:44 pm, Monday, 31 August 2026