বিএসটিআইয়ের অনুমোদন নিয়ে মৌলভীবাজার জেলাসহ সারা দেশে ব্যবসা পরিচালনা করা স্বনামধন্য প্রতিষ্ঠান ফেরদৌস অ্যান্ড সন্স করপোরেশনের জনপ্রিয় ব্র্যান্ড নূরজাহানের বিভিন্ন খাদ্যপণ্য নকল করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে।
দীর্ঘদিন ধরে একটি অসাধু চক্র এই নকল কারবার চালিয়ে আসলেও সংশ্লিষ্ট দফতরের কার্যকর পদক্ষেপের অভাবে আর্থিক ক্ষতির মুখে পড়েছেন এই উদ্যোক্তা।

















