শহরাঞ্চল পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার অভিযান জোরদার করতে মঙ্গলবার থেকে প্রকাশ্যে রাস্তাঘাটে থুথু ফেলা ও নোংরা আবর্জনা ফেলার বিপরীতে জরিমানা আদায় শুরু করেছে পশ্চিমবঙ্গের রাজ্য সরকার। নগর উন্নয়ন ও পৌরবিষয়ক মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানান, এই পদক্ষেপের মূল লক্ষ্য মানুষের আচরণে পরিবর্তন আনা, সরকারের রাজস্ব বাড়ানো নয়।
নতুন এই বিধিমালার অধীনে প্রকাশ্যে থুথু ফেললে ১০০ রুপি জরিমানা করা হবে।


















