আজ সোমবার, ৩১ আগস্ট ২০২৬
১৬ ভাদ্র, ১৪৩৩ | ১৭ রবিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
২৭°C
সর্বোচ্চ: ৩২°C
সর্বনিম্ন: ২৬°C
বৃষ্টির সম্ভাবনা: ১০০%

সাতক্ষীরায় ১০৪ উপকারভোগীর মাঝে ১ কোটি ১০ লাখ টাকার চেক বিতরণ করলেন হাবিবুল ইসলাম হাবিব

  • MIT ERP
  • Update Time : 10:58:24 pm, Monday, 31 August 2026
  • 7

সাতক্ষীরায় ১০৪ উপকারভোগীর মাঝে ১ কোটি ১০ লাখ টাকার চেক বিতরণ করলেন হাবিবুল ইসলাম হাবিব

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

সাতক্ষীরা জেলা পরিষদের বিভিন্ন কার্যক্রমের আওতায় ১০৪ জন উপকারভোগীর মধ্যে ১ কোটি ১০ লাখ টাকার চেক বিতরণ করা হয়েছে। সোমবার (৩১ আগস্ট) জেলা পরিষদ হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগীদের হাতে এসব চেক তুলে দেন জেলা পরিষদ প্রশাসক, বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব।

জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা এস এম মাহফুজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ ইফতেখার আলী। এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক কল্যাণ ব্যানার্জি, সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান, যুগ্ম সাধারণ সম্পাদক এম বেলাল হোসাইন, সাংবাদিক মাহমুদুল হাসানসহ জেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন এলাকা থেকে আসা উপকারভোগীরা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হাবিবুল ইসলাম হাবিব বলেন, সরকারি বরাদ্দের প্রতিটি টাকা জনগণের কল্যাণে এবং পূর্ণ স্বচ্ছতার সঙ্গে ব্যয় নিশ্চিত করতে হবে। জেলা পরিষদ সাধারণ মানুষ ও তৃণমূলের প্রাতিষ্ঠানিক উন্নয়নে সবসময় পাশে থাকবে। তিনি আরও বলেন, মানুষের প্রয়োজনকে গুরুত্ব দিয়ে জেলা পরিষদের উন্নয়ন ও সেবামূলক কার্যক্রম পরিচালনা করা হবে।

সরকারি অর্থের যথাযথ ব্যবহার নিশ্চিত করার পাশাপাশি উপকারভোগীরা যাতে প্রকৃত সুবিধা পান, সেদিকেও নজর রাখা হবে। চেক গ্রহণ শেষে উপকারভোগী ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রতিনিধিরা জেলা পরিষদের এ উদ্যোগকে স্বাগত জানান। তারা এ ধরনের সহায়তা কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

জামালপুরে অটোরিকশায় বাসের ধাক্কা, নিহত ৪

সাতক্ষীরায় ১০৪ উপকারভোগীর মাঝে ১ কোটি ১০ লাখ টাকার চেক বিতরণ করলেন হাবিবুল ইসলাম হাবিব

Update Time : 10:58:24 pm, Monday, 31 August 2026