আজ সোমবার, ৩১ আগস্ট ২০২৬
১৬ ভাদ্র, ১৪৩৩ | ১৭ রবিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
২৭°C
সর্বোচ্চ: ৩২°C
সর্বনিম্ন: ২৬°C
বৃষ্টির সম্ভাবনা: ১০০%

নতুন পে-স্কেলে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের অন্তর্ভুক্তির বিষয়ে সিদ্ধান্ত হয়নি

  • MIT ERP
  • Update Time : 10:50:51 pm, Monday, 31 August 2026
  • 9

নতুন পে-স্কেলে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের অন্তর্ভুক্তির বিষয়ে সিদ্ধান্ত হয়নি

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

অনুমোদিত নতুন পে-স্কেলের এমপিওভুক্ত বেসরকারি শিক্ষক-কর্মচারীরা আওতায় আসবেন কি না, সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণি। সোমবার (৩১ আগস্ট) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

প্রায় পাঁচ লাখ এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারী নতুন পে-স্কেলের আওতায় আসবেন কি না—এমন প্রশ্নের জবাবে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘এটা এখন বলতে পারছি না। এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত আসবে। ’ নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন কবে জারি হবে জানতে চাইলে তিনি বলেন, ‘এই সপ্তাহেই হয়ে যাবে, ইনশা আল্লাহ। ’ এদিকে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের নতুন পে-স্কেলের আওতায় আনার দাবি নিয়ে দীর্ঘদিন ধরে আলোচনা চলছে। তাদের দাবির পরিপ্রেক্ষিতে শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকেও বিভিন্ন সময়ে নতুন বেতনস্কেলের আওতায় আনার বিষয়ে ইতিবাচক বক্তব্য দেওয়া হয়েছে। তবে জাতীয় বেতনস্কেল ২০২৬ অনুমোদন হলেও এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের এতে অন্তর্ভুক্তির বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। ফলে নতুন পে-স্কেলে তারা অন্তর্ভুক্ত হবেন কি না, সে বিষয়ে সরকারের পরবর্তী সিদ্ধান্তের অপেক্ষায় থাকতে হচ্ছে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

মন্ত্রী হিসেবে প্রথমবার নির্বাচনী এলাকায় যাচ্ছেন পার্বত্য মন্ত্রী সাচিং প্রু

নতুন পে-স্কেলে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের অন্তর্ভুক্তির বিষয়ে সিদ্ধান্ত হয়নি

Update Time : 10:50:51 pm, Monday, 31 August 2026