সৌদি আরবে ফাস্টফুডের দোকানে ভালো চাকরি দেওয়ার কথা বলে এক ব্যক্তির কাছ থেকে ৬ লাখ টাকা নেওয়ার পর প্রতিশ্রুত চাকরি না দিয়ে তাকে আটকে রেখে আরও টাকা দাবির অভিযোগ উঠেছে একটি মানবপাচারকারী চক্রের বিরুদ্ধে।
এ ঘটনায় চক্রটির এক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
















