আজ সোমবার, ৩১ আগস্ট ২০২৬
১৬ ভাদ্র, ১৪৩৩ | ১৭ রবিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
২৭°C
সর্বোচ্চ: ৩২°C
সর্বনিম্ন: ২৬°C
বৃষ্টির সম্ভাবনা: ১০০%

নোয়াখালীতে সাবেক সৌদি প্রবাসীর বাড়িতে ডাকাতি, স্থানীয়দের হাতে আটক ৩

  • MIT ERP
  • Update Time : 07:25:57 pm, Monday, 31 August 2026
  • 14

নোয়াখালীতে সাবেক সৌদি প্রবাসীর বাড়িতে ডাকাতি, স্থানীয়দের হাতে আটক ৩

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

নোয়াখালীর কোম্পানীগঞ্জে সাবেক সৌদি প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এ ঘটনায় সন্দেহজনক অবস্থায় তিন যুবককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয়রা। ডাকাতির সঙ্গে তাদের সম্পৃক্ততা রয়েছে কি না, তা তদন্ত করছে পুলিশ।

আটক ব্যক্তিরা হলেন—কোম্পানীগঞ্জ উপজেলার রামপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মাইনউদ্দিনের ছেলে রিয়াজ উদ্দিন (২১), একই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মৃত ইছহার ছেলে ফখরুল ইসলাম নাঈম (২১) এবং চট্টগ্রাম বন্দর এলাকার সল্টগোলা ক্রসিংয়ের মৃত শাহজাহানের ছেলে মো. সাকিব (২২)। রোববার (৩০ আগস্ট) দিবাগত রাত ৩টার দিকে রামপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ছমদ আলী চেয়ারম্যানের নতুন বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বাড়ির মালিক আবদুল আলীম দীর্ঘ ২১ বছর সৌদি আরবে থাকার পর প্রায় ছয় মাস আগে স্থায়ীভাবে দেশে ফেরেন। তার দেশে ফেরার খবর পেয়ে একটি ডাকাত দল এলাকায় অবস্থান নেয় বলে স্থানীয়দের দাবি। রোববার দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে আবদুল আলীম ও পরিবারের সদস্যরা ঘুমিয়ে থাকা অবস্থায় ৭-৮ জন মুখোশধারী ব্যক্তি ঘরের কাঠের দরজার লক ভেঙে ভেতরে প্রবেশ করে।

এ সময় তারা আবদুল আলীম ও তার ছেলে সাইফ আলীর হাত-পা ও মুখ বেঁধে জিম্মি করে। পরে ডাকাতরা পরিবারের নারী সদস্যদের কাছ থেকে একটি স্বর্ণের চেইন ও তিনটি স্বর্ণের আংটিসহ আনুমানিক এক ভরি দুই আনা স্বর্ণালংকার এবং আলমারি থেকে ২০ থেকে ২৫ হাজার টাকা নিয়ে যায় বলে অভিযোগ করা হয়েছে। প্রায় ১৫ থেকে ২০ মিনিট ঘরে অবস্থান করে ডাকাতরা পালিয়ে যায়।

ঘটনার পর রংমালা বাজারের স্থানীয় পাহারাদাররা সন্দেহজনকভাবে দ্রুত হেঁটে যাওয়া চট্টগ্রামের বাসিন্দা সাকিবকে জিজ্ঞাসাবাদ করেন। পরে সন্দেহ হলে রিয়াজ উদ্দিন ও ফখরুল ইসলাম নাঈমসহ তিনজনকে আটক করে পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের থানায় নিয়ে যায়। কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল হাকীম বলেন, সন্দেহজনক অবস্থায় স্থানীয়রা তিনজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন।

ডাকাতির ঘটনায় তাদের সম্পৃক্ততা রয়েছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

নওগাঁর নিয়ামতপুরে নিজস্ব অর্থায়নে সড়ক সংস্কার করলেন চেয়ারম্যান পদপ্রার্থী

নোয়াখালীতে সাবেক সৌদি প্রবাসীর বাড়িতে ডাকাতি, স্থানীয়দের হাতে আটক ৩

Update Time : 07:25:57 pm, Monday, 31 August 2026