২০১৫ সালে বরিশালে ছাত্রদল ও জাসাসের দুই নেতাকে ক্রসফায়ারে হত্যার ঘটনায় তৎকালীন উজিরপুর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. মাহাবুল ইসলাম ও মো. জসিম উদ্দিনকে ২৫ হাজার টাকা পুরস্কার দেওয়া হয়েছিল বলে শুনেছেন মামলার সাক্ষী ও উজিরপুর থানার তৎকালীন সেকেন্ড অফিসার আলী আহম্মেদ।
সোমবার (৩১ আগস্ট) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ দেওয়া জবানবন্দিতে তিনি এ কথা উল্লেখ করেন।
















