কুমিল্লার লালমাই পাহাড়ে নিয়ে দশম শ্রেণির এক শিক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত এক যুবককে আটক করেছে পুলিশ। বাকি চার জনকে আটকের পুলিশের অভিযান চলছে। শনিবার ২৯ আগস্ট রাতে লালমাই পাহাড়ের কোটবাড়ীর সাদ্ধের মুড়া এলাকায় এ ঘটনা ঘটে।
রবিবার (৩০ আগস্ট) ভোরে বিষয়টি নজরে এলে স্থানীয় লোকজন একজনকে আটক করে পুলিশ খবর দেন।

















