আজ সোমবার, ৩১ আগস্ট ২০২৬
১৬ ভাদ্র, ১৪৩৩ | ১৭ রবিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
২৭°C
সর্বোচ্চ: ৩২°C
সর্বনিম্ন: ২৬°C
বৃষ্টির সম্ভাবনা: ১০০%

একই নামে সিনেমা: বড়দিনে বক্স অফিসে মুখোমুখি শাহরুখ ও নাগার্জুন

  • MIT ERP
  • Update Time : 08:02:25 pm, Sunday, 30 August 2026
  • 18

একই নামে সিনেমা: বড়দিনে বক্স অফিসে মুখোমুখি শাহরুখ ও নাগার্জুন

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

দীর্ঘ বিরতি শেষে বড় পর্দায় ফিরছেন বলিউডের ‘কিং’ শাহরুখ খান। তাকে ঘিরে ভক্তদের উন্মাদনার মধ্যেই এলো নতুন খবর। চলতি বছরের বড়দিনে ‘কিং’ শিরোনামের সিনেমা নিয়ে হাজির হচ্ছেন দক্ষিণী তারকা নাগার্জুনও। ফলে একই নামে সিনেমা নিয়ে ভারতীয় বক্স অফিসে মুখোমুখি লড়াইয়ে নামছেন দুই তারকা।

‘পাঠান’, ‘জওয়ান’ ও ‘ডানকি’—টানা তিন সিনেমায় সাফল্যের পর বড় পর্দা থেকে কিছুটা দূরে ছিলেন শাহরুখ। প্রায় তিন বছর পর চলতি বছরের ডিসেম্বরে মুক্তি পাওয়ার কথা রয়েছে তার বহুল প্রতীক্ষিত সিনেমা ‘কিং’। সিনেমাটি ঘিরে দর্শকের আগ্রহ এমনিতেই তুঙ্গে। এর মধ্যেই একই দিনে নাগার্জুনের ‘কিং ১০০’ মুক্তির ঘোষণা পরিস্থিতিকে আরও জমিয়ে দিয়েছে।

শনিবার নাগার্জুনের ৬৭তম জন্মদিন উপলক্ষে প্রকাশ করা হয়েছে ‘কিং ১০০’-এর টিজার। প্রায় দেড় মিনিটের টিজারে বয়সকে যেন একেবারেই পাত্তা না দিয়ে স্টাইলিশ ও দাপুটে অবতারে হাজির হয়েছেন এই দক্ষিণী তারকা। টিজারের ঝলকেই বোঝা গেছে, দীর্ঘ ক্যারিয়ারের পরও পর্দায় নাগার্জুনের আকর্ষণ এতটুকু কমেনি।

নাগার্জুনের ক্যারিয়ারের এটি ১০০তম সিনেমা। সেই বিশেষ মাইলফলককে সামনে রেখেই ছবির নাম রাখা হয়েছে ‘কিং ১০০’। সিনেমাটি পরিচালনা করছেন এ কার্তিক এবং প্রযোজনার দায়িত্বে রয়েছে অন্নপূর্ণা স্টুডিওস। ছবিতে নাগার্জুনের সঙ্গে অভিনয় করছেন বলিউড অভিনেত্রী টাবু। দীর্ঘ ২৮ বছর পর আবারও পর্দায় দেখা যাবে এই জুটিকে। এর আগে ১৯৯৯ সালের ‘সিসিন্দ্রি’ সিনেমায় একসঙ্গে অভিনয় করেছিলেন তারা।

অন্যদিকে শাহরুখের ‘কিং’ পরিচালনা করছেন সিদ্ধার্থ আনন্দ। দীর্ঘ অপেক্ষার পর শাহরুখকে নতুন চরিত্রে দেখার জন্য মুখিয়ে আছেন তার ভক্তরা। ফলে সিনেমাটিকে ঘিরে এরই মধ্যে তৈরি হয়েছে ব্যাপক প্রত্যাশা।

একদিকে শাহরুখের দীর্ঘ বিরতির পর প্রত্যাবর্তন, অন্যদিকে নাগার্জুনের শততম সিনেমা—দুই ‘কিং’-এর লড়াই যে বড়দিনের বক্স অফিসে আলাদা উত্তাপ ছড়াবে, তা বলার অপেক্ষা রাখে না। শেষ পর্যন্ত দর্শকের আসল ‘কিং’ হয়ে উঠবেন কে—শাহরুখ, নাকি নাগার্জুন? উত্তর মিলবে বড়দিনে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

ধানমন্ডিতে প্রাইভেটকারচালকদের মারামারি, ট্রাফিক পুলিশের হাতে আটক দুই

একই নামে সিনেমা: বড়দিনে বক্স অফিসে মুখোমুখি শাহরুখ ও নাগার্জুন

Update Time : 08:02:25 pm, Sunday, 30 August 2026