বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। হাইকমিশনার প্রতিমন্ত্রীকে দায়িত্ব গ্রহণের জন্য অভিনন্দন জানান এবং বাংলাদেশ-ব্রিটেন অংশীদারত্ব আরও শক্তিশালী হবে বলে আস্থা প্রকাশ করেন।
রবিবার (৩০ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রীর সঙ্গে এই সাক্ষাৎ করেন হাই কমিশনার।
















