সরকারি সেবা নিতে গিয়ে কোথায়, কত টাকা ঘুষ চাওয়া হচ্ছে—নাগরিকদের সেই অভিজ্ঞতা এক জায়গায় তুলে ধরতে চালু হয়েছে ঘুষ.সাইট (ghush.site)। গত ২১ আগস্ট চালুর পর মাত্র নয় দিনে ওয়েবসাইটটিতে নাম-পরিচয় গোপন রেখে ১০ হাজারের বেশি অভিযোগ পাঠানো হয়েছে।
রবিবার (৩০ আগস্ট) বিকাল পর্যন্ত এসব অভিযোগে ঘুষ হিসেবে চাওয়া অর্থের পরিমাণ ৩৩০ কোটি টাকার বেশি।


















