আজ সোমবার, ৩১ আগস্ট ২০২৬
১৬ ভাদ্র, ১৪৩৩ | ১৭ রবিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
গুঁড়ি গুঁড়ি বৃষ্টি
২৭°C
সর্বোচ্চ: ৩২°C
সর্বনিম্ন: ২৬°C
বৃষ্টির সম্ভাবনা: ১০০%

সঞ্চয়পত্রে বিনিয়োগে যে বিষয়গুলো মাথায় রাখা জরুরি

  • MIT ERP
  • Update Time : 04:15:16 pm, Sunday, 30 August 2026
  • 18

সঞ্চয়পত্রে বিনিয়োগে যে বিষয়গুলো মাথায় রাখা জরুরি

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

সঞ্চয়পত্রে না বুঝে বিনিয়োগ করলে কাঙ্ক্ষিত লাভের বদলে হতে পারে আর্থিক ক্ষতি। ভুল স্কিম বেছে নেওয়া, বিনিয়োগসীমা ও করনীতির বিষয়টি না বোঝা কিংবা প্রয়োজনের সময় অর্থ আটকে যাওয়ার মতো কারণে মুনাফা কমে যেতে পারে।

তাই সঞ্চয়পত্র কেনার আগে এর গুরুত্বপূর্ণ নিয়ম ও শর্তগুলো ভালোভাবে জেনে নেওয়া উচিত। সঞ্চয়পত্র সাধারণত পাঁচ বছর বা নির্দিষ্ট মেয়াদের জন্য কেনা হয়। জরুরি প্রয়োজনে মেয়াদপূর্তির আগে ভাঙাতে গেলে মুনাফা কমে যাওয়ার পাশাপাশি অনেক ক্ষেত্রে নির্দিষ্ট হারে কর্তন বা জরিমানা প্রযোজ্য হয়। তাই সম্পূর্ণ অর্থ লক-ইন করার আগে জরুরি তহবিলের জন্য পর্যাপ্ত নগদ টাকা হাতে রাখা উচিত।

সঞ্চয়পত্র কিনতে গিয়ে যেসব বিষয় বিবেচনায় রাখবেন— প্রথমত, জরুরি টাকা আটকে যাওয়া। আপৎকালীন তহবিল বা চিকিৎসার জন্য লাগতে পারে, এমন টাকা ৩ থেকে ৫ বছরের জন্য আটকে যায়। টাকার প্রয়োজনে মেয়াদ শেষের আগেই ভেঙে ফেললে মুনাফা অনেক কমে যায়। তাই সঞ্চয়পত্র কেনার আগে ভাবুন। যদি কয়েক মাসের মধ্যে টাকা লাগতে পারে, এমন ভাবনা থাকে, তাহলে সঞ্চয়পত্র না কেনাই ভালো।

দ্বিতীয়ত, বিনিয়োগের স্তর না বোঝা। সঞ্চয়পত্রে বিনিয়োগ সাড়ে সাত লাখ টাকার বেশি হলে মুনাফার হার ধাপে ধাপে কমে যায়। তাই বিনিয়োগের টাকার পরিমাণ বেশি হলে এক নামে না রেখে পরিবারের সদস্যদের মধ্যে ভাগ করে রাখাই বুদ্ধিমানের কাজ। এ ক্ষেত্রে করের ঝামেলা এড়াতে স্ত্রী–সন্তান, মা–বাবা, ভাই–বোনের নামে সঞ্চয়পত্র কেনাই ভালো।

কারণ, তাদের উপহার হিসেবে অর্থ দিতে পারবেন। করের ঝামেলা নেই। তৃতীয়ত, আয়কর রিটার্নের ভুল। নিয়ম অনুযায়ী কর শনাক্তকরণ নম্বর বা টিআইএন না দেখালে মুনাফা থেকে ১৫ শতাংশ উৎসে কর কাটা হয়। কর শনাক্তকরণ নম্বর বা টিআইএন না থাকলে ১০ শতাংশ উৎসে বসবে। অনেকের টিআইএন না থাকলেও সঞ্চয়পত্র কেনেন, মুনাফা কমে যায়। চতুর্থত, ভুল স্কিম বেছে নেওয়া।

আপনার প্রতি মাসে মুনাফার টাকা লাগবে নাকি মেয়াদের শেষে লাগবে—তা না ভেবেই যেকোনো সঞ্চয়পত্র কেনেন। যেমন নারীদের জন্য পরিবার সঞ্চয়পত্র কিনলে তা প্রতি মাসেই মুনাফা পাওয়া যায়। আবার তিন মাস অন্তর মুনাফার সঞ্চয়পত্র আছে। তাই কেনার আগে ভেবে দেখুন, আপনার মুনাফা দরকার প্রতি মাসে, নাকি তিন মাস অন্তর, নাকি বছরভিত্তিক। পঞ্চম, ‘সব ডিম এক ঝুড়িতে না রাখা’ পদ্ধতি অবলম্বন করুন।

ভবিষ্যতের সব সঞ্চয় এক খাতে যেমন সঞ্চয়পত্রে বিনিয়োগ করা ঠিক নয়। স্বল্পমেয়াদি, মধ্যমেয়াদি ও দীর্ঘমেয়াদি—এই তিন মেয়াদ চিন্তা করেই বিনিয়োগ পরিকল্পনা করা উচিত।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

শার্শায় পাওনা টাকা চাইতে গিয়ে বাবা-ছেলেসহ তিনজন মারধরের শিকার

সঞ্চয়পত্রে বিনিয়োগে যে বিষয়গুলো মাথায় রাখা জরুরি

Update Time : 04:15:16 pm, Sunday, 30 August 2026