আরজাত হোসেন কবে বসন্ত? বুকগুলো খুব টান টান হয়েছিল সেদিন, সকাল থেকে বিকাল, বিরামহীন লোকগুলো ছুটেছিল বিজয়ের দ্বারে মেঠোপথগুলো সব ঝুরঝুরে সেদিন! তাজা তাজা বুক ঝরছে বারে বারে! সেদিন জিব্রাইল এসেছিল বুলেট সেজে কারা যেন ছুড়েছিল বিষম তেজে।
অভয় জেগেছিল, ভীতি তাই ভাগে নতুন কুঁড়ির আশায় আশায় সেদিন কত কুঁড়ি ঝরে গেল বসন্তের আগে!











