চাটমোহরে ভোজ্যতেল, কস্টিক সোডা, চিনি, জেলি ও বিভিন্ন রাসায়নিক দ্রব্য মিশিয়ে কৃত্রিম দুধ তৈরির অভিযোগে সুমন ঘোষ (৪১) নামে এক ব্যক্তিকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
এ সময় তার কারখানা থেকে ৩০০ লিটার কৃত্রিম দুধ ও ভেজাল দুধ তৈরির বিভিন্ন উপকরণ জব্দ করা হয়। গত বুধবার রাতে গোপন সংবাদে প্রশাসন পৌর সদরের মধ্যশালিখা গ্রামে সুমন ঘোষের দোকানের পেছনে তার মিষ্টি তৈরির কারখানা থেকে ভোজ্যতেল, কস্টিক সোডা, চিনি, জেলি ও বিভিন্ন রাসায়নিক দ্রব্য উদ্ধার করা হয়। অভিযানে নেতৃত্ব দেন ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুসা নাসের চৌধুরী।










