আজ মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
১০ ভাদ্র, ১৪৩৩ | ১১ রবিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
৩০°C
সর্বোচ্চ: ৩৩°C
সর্বনিম্ন: ২৬°C
বৃষ্টির সম্ভাবনা: ৯৮%

ড. আব্দুল মঈন খান মন্ত্রী হওয়ায় পলাশে দোয়া ও মিষ্টি বিতরণ

  • MIT ERP
  • Update Time : 05:13:27 pm, Tuesday, 25 August 2026
  • 6

ড. আব্দুল মঈন খান মন্ত্রী হওয়ায় পলাশে দোয়া ও মিষ্টি বিতরণ

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ (পলাশ) আসনের সংসদ সদস্য ড. আব্দুল মঈন খান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী হওয়ায় নরসিংদীর পলাশে মিলাদ, দোয়া মাহফিল ও মিষ্টি বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (২৫ আগস্ট) পলাশ উপজেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. লিটন মিয়ার উদ্যোগে ইসলামপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষার্থী, স্থানীয় মসজিদের ইমাম-মুয়াজ্জিন, মাদ্রাসার শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী অংশ নেন। এ সময় ইসলামপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রত্না আক্তার এবং বিদ্যালয়ের অন্যান্য শিক্ষকও উপস্থিত ছিলেন। দোয়া মাহফিলে ড. আব্দুল মঈন খানের নতুন দায়িত্বে সফলতা, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পাশাপাশি দেশের শান্তি, সমৃদ্ধি ও সার্বিক কল্যাণ কামনাও করা হয়। অনুষ্ঠান শেষে উপস্থিত শিক্ষার্থী, ইমাম-মুয়াজ্জিন, মাদ্রাসার ছাত্র ও স্থানীয়দের মধ্যে মিষ্টি বিতরণ করা হয়। আয়োজক মো. লিটন মিয়া বলেন, ড. আব্দুল মঈন খান মন্ত্রী হওয়ায় এটি পলাশবাসীর জন্য গর্বের বিষয়। তাঁর সফলতা কামনাতেই এই মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করেছি।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

ভারতকে নিরবচ্ছিন্ন জ্বালানি ও সার সরবরাহের আশ্বাস রাশিয়ার

ড. আব্দুল মঈন খান মন্ত্রী হওয়ায় পলাশে দোয়া ও মিষ্টি বিতরণ

Update Time : 05:13:27 pm, Tuesday, 25 August 2026