এক ঘণ্টার ব্যবধানের মধ্যেই সব কিছু বদলে গেল। মঙ্গলবার (২৫ আগস্ট) ভোর সাড়ে ৪টার দিকে দায়িত্বস্থলে ছিলেন নিরাপত্তাকর্মী মো. আব্দুল হান্নান (৫৫)। সে সময় তাকে দেখে তার ইনচার্জ কোনো অস্বাভাবিকতা আঁচ করতে পারেননি।
কিন্তু, সকাল হওয়ার আগেই সেই মানুষটিকে নির্মাণাধীন একটি কারখানার ভেতরের আমগাছে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়।




















