আজ বুধবার, ২৬ আগস্ট ২০২৬
১১ ভাদ্র, ১৪৩৩ | ১২ রবিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
বজ্রসহ বৃষ্টি
২৮°C
সর্বোচ্চ: ৩২°C
সর্বনিম্ন: ২৬°C
বৃষ্টির সম্ভাবনা: ১০০%

পাকুন্দিয়ায় দুর্যোগ ও অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ

  • MIT ERP
  • Update Time : 07:54:23 pm, Wednesday, 26 August 2026
  • 10

পাকুন্দিয়ায় দুর্যোগ ও অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ ও অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত অসহায় ও দুস্থ পরিবারের মাঝে বিনামূল্যে ৫০ বান্ডিল ঢেউটিন ও নগদ ১ লাখ ৫০ হাজার টাকা বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেল ৩টায় উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসনের উদ্যোগে এসব সহায়তা বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. জালাল উদ্দিন। এতে সভাপতিত্ব করেন পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রূপম দাস। উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ ও অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৪৫টি অসহায় পরিবারের মাঝে মোট ৫০ বান্ডিল ঢেউটিন ও নগদ ১ লাখ ৫০ হাজার টাকা বিতরণ করা হয়।

ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে সরকারি সহায়তার অংশ হিসেবে এসব ঢেউটিন ও অর্থ দেওয়া হয়েছে।

অনুষ্ঠানে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোহাম্মদ আবদুল মান্নান, উপজেলা প্রকৌশলী দশরথ চন্দ্র দে, পাকুন্দিয়া উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. আতিকুর রহমান মাসুদ, পাকুন্দিয়া পৌর বিএনপির সভাপতি এস এম মিনহাজ উদ্দিন, বিএনপির যুগ্ম আহ্বায়ক এমদাদুল হক (মাসুদ), সাবেক ছাত্রনেতা মজিবুর রহমান, পাকুন্দিয়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. মাজহারুল হক (উজ্জ্বল), প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

সহায়তা পেয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা উপজেলা প্রশাসন ও সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, দুর্যোগ ও অগ্নিকাণ্ডে ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ার পর পুনর্নির্মাণে ঢেউটিন ও নগদ অর্থের এই সহায়তা তাদের জন্য অত্যন্ত উপকারী হবে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

কুমিল্লার নবাব ফয়জুন্নেসা বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ ক্যাম্পেইন অনুষ্ঠিত

পাকুন্দিয়ায় দুর্যোগ ও অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ

Update Time : 07:54:23 pm, Wednesday, 26 August 2026