নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সজীব (৩০) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা। মঙ্গলবার (২৫ আগস্ট) রাতে সিদ্ধিরগঞ্জের গোদনাইল ধনকুন্ডা ক্যানেলপাড় এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত সজীব সিদ্ধিরগঞ্জ থানার নয়াপাড়া এলাকার মো. জাহাঙ্গীর মিয়ার ছেলে।






















