পঞ্চগড় সদর উপজেলার বিভিন্ন এলাকায় রাতের আঁধারে শিয়ালের হামলায় অন্তত ৭ জন আহত হয়েছেন। আহতদের শরীরের বিভিন্ন স্থানে মারাত্মক কামড়ের ক্ষত সৃষ্টি হলে দ্রুত তাদের পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা ও ভ্যাকসিন দেওয়া হয়।
হঠাৎ শিয়ালের এ ধরনের হামলায় স্থানীয় অধিবাসীদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে।


















