আজ শনিবার, ১০ অক্টোবর ২০২৬
২৪ আশ্বিন, ১৪৩৩ | ২৭ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
পরিষ্কার আকাশ
২৫°C
সর্বোচ্চ: ৩৩°C
সর্বনিম্ন: ২৪°C
বৃষ্টির সম্ভাবনা: ৮৩%

স্বামী-স্ত্রীকে আদর করে ভিন্ন নামে ডাকার প্রচলন ও ইসলাম

  • MIT ERP
  • Update Time : 07:07:11 pm, Saturday, 22 August 2026
  • 64

স্বামী-স্ত্রীকে আদর করে ভিন্ন নামে ডাকার প্রচলন ও ইসলাম

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

স্বামী-স্ত্রীর সম্পর্ক ভালোবাসা, মায়া-মমতা ও পারস্পরিক সম্মানের ওপর প্রতিষ্ঠিত। একে অপরকে আদর করে বিভিন্ন নামে ডাকা অনেক পরিবারেই প্রচলিত। বর্তমানে অনেক দম্পতি স্ত্রীকে বেবি, জান বা এ ধরনের নামে ডাকেন।

আবার স্বামীকেও অনেকে ‘বাবু’, ‘জান’ কিংবা ভালোবাসার অন্য কোনো নামে সম্বোধন করেন। প্রশ্ন হলো, ইসলামে এভাবে স্বামী-স্ত্রীকে আদর করে ডাকার অনুমতি আছে কি না? ইসলামী শরিয়তে স্বামী-স্ত্রীর মধ্যে ভালোবাসা ও স্নেহ প্রকাশকে নিরুৎসাহিত করা হয়নি। বরং কোরআনে দাম্পত্য সম্পর্ককে প্রশান্তি, ভালোবাসা ও দয়ার সম্পর্ক হিসেবে উল্লেখ করা হয়েছে।

আল্লাহ বলেন, ‘আর তার নিদর্শনাবলির মধ্যে রয়েছে—তিনি তোমাদের জন্য তোমাদের মধ্য থেকে সঙ্গিনী সৃষ্টি করেছেন, যাতে তোমরা তাদের কাছে প্রশান্তি লাভ করো। আর তিনি তোমাদের মধ্যে ভালোবাসা ও দয়া সৃষ্টি করেছেন। ’ (সুরা আর-রূম, আয়াত: ২১) ইসলামের ইতিহাসেও দেখা যায়, রাসুলুল্লাহ (সা.) তার স্ত্রীদের সঙ্গে স্নেহ ও ভালোবাসাপূর্ণ আচরণ করতেন এবং তাদের আদর করে সম্বোধন করতেন।

আয়েশা (রা.)-এর সঙ্গে তার আচরণে ভালোবাসা ও কোমলতার বিভিন্ন দৃষ্টান্ত পাওয়া যায়। ‘বেবি’ বা ‘বাবু’ বলা কি নিষিদ্ধ? শুধু ‘বেবি’, ‘বাবু’ কিংবা অন্য কোনো প্রচলিত আদরের নামে স্বামী-স্ত্রীকে ডাকার ক্ষেত্রে শরিয়তে সাধারণভাবে আলাদা কোনো নিষেধাজ্ঞা নেই, যদি ওই শব্দের মধ্যে অশ্লীলতা, অপমান, মিথ্যা বা ইসলামের কোনো নিষিদ্ধ বিষয় না থাকে।

অর্থাৎ স্ত্রী যদি স্বামীকে ভালোবাসা ও আদরের সঙ্গে ‘বাবু’ বলেন এবং স্বামী স্ত্রীকে ‘বেবি’ বলেন, তাহলে শুধু শব্দ ব্যবহারের কারণে সেটিকে হারাম বলা ঠিক নয়। তবে কোনো সম্বোধনের অর্থ যদি অশ্লীল হয়, অপমানজনক হয় কিংবা অন্যের সামনে বলার কারণে শালীনতা নষ্ট হয়, তাহলে তা পরিহার করা উচিত। ভালোবাসার সম্বোধনে শালীনতা জরুরি ইসলাম স্বামী-স্ত্রীর ব্যক্তিগত ভালোবাসাকে স্বাভাবিকভাবে গ্রহণ করেছে।

তবে প্রত্যেক ক্ষেত্রেই শালীনতা ও পারস্পরিক সম্মান বজায় রাখা জরুরি। বিশেষ করে এমন কোনো ডাকনাম ব্যবহার করা উচিত নয়, যাতে স্বামী বা স্ত্রী অপমানিত বোধ করেন কিংবা পরিবারের অন্য সদস্যদের সামনে বিব্রতকর পরিস্থিতি তৈরি হয়। তাই স্বামী-স্ত্রী পরস্পরের পছন্দ অনুযায়ী ভালোবাসার নামে ডাকতে পারেন। ‘বেবি’, ‘বাবু’, ‘জান’ কিংবা অন্য কোনো আদরের সম্বোধন নিজে থেকে হারাম নয়।

এর বৈধতা মূলত শব্দটির অর্থ, ব্যবহারের উদ্দেশ্য এবং পরিস্থিতির ওপর নির্ভর করবে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

রূপপুর থেকে দ্রুত জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহের আশ্বাস রোসাটমের

স্বামী-স্ত্রীকে আদর করে ভিন্ন নামে ডাকার প্রচলন ও ইসলাম

Update Time : 07:07:11 pm, Saturday, 22 August 2026