আজ শনিবার, ২২ আগস্ট ২০২৬
৭ ভাদ্র, ১৪৩৩ | ০৮ রবিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
৩০°C
সর্বোচ্চ: ৩৪°C
সর্বনিম্ন: ২৭°C
বৃষ্টির সম্ভাবনা: ৭৯%

প্রথম মাসের বেতনের ১৫ শতাংশ গৃহহীনদের দান করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম

  • MIT ERP
  • Update Time : 05:58:12 pm, Saturday, 22 August 2026
  • 8

প্রথম মাসের বেতনের ১৫ শতাংশ গৃহহীনদের দান করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

ব্রিটিশ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার প্রথম মাস পূর্তিতে গৃহহীনতা মোকাবিলায় কাজ করা দাতব্য সংস্থাগুলোকে নিজের বেতনের ১৫ শতাংশ দান করার প্রতিশ্রুতি দিয়েছেন অ্যান্ডি বার্নহ্যাম।

গত ২০ জুলাই কিয়ার স্টারমারের কাছ থেকে ১০ ডাউনিং স্ট্রিটের দায়িত্ব নেওয়া বার্নহ্যাম জীবনযাত্রার ব্যয় সংকট মোকাবিলায় সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপ তুলে ধরতে সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় রয়েছেন। এর অংশ হিসেবেই দেশের রাস্তায় গৃহহীনতা দূর করার অঙ্গীকারের কথা জানিয়েছেন তিনি। সংসদ সদস্য থাকাকালে উত্তর ইংল্যান্ডের মেকারফিল্ডে নিজের নির্বাচনী এলাকার বিভিন্ন স্থানীয় উদ্যোগে অনুদান দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন বার্নহ্যাম। এবার প্রধানমন্ত্রী হিসেবে পাওয়া তার ‘অতিরিক্ত বেতন’ও দাতব্য কাজে অনুদান হিসেবে দেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি। বার্নহ্যাম জানিয়েছেন, গৃহহীনতা মোকাবিলায় কাজ করা সংগঠনগুলোকে সহায়তা করার পাশাপাশি জীবনযাত্রার ব্যয় সংকটে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো তার সরকারের অন্যতম অগ্রাধিকার।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

বগুড়ার ধুনটে নেশার টাকার জন্য বাবা-মাকে কুপিয়ে হত্যাচেষ্টার অভিযোগে ছেলে কারাগারে

প্রথম মাসের বেতনের ১৫ শতাংশ গৃহহীনদের দান করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম

Update Time : 05:58:12 pm, Saturday, 22 August 2026