আজ শনিবার, ২২ আগস্ট ২০২৬
৭ ভাদ্র, ১৪৩৩ | ০৮ রবিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
৩০°C
সর্বোচ্চ: ৩৪°C
সর্বনিম্ন: ২৭°C
বৃষ্টির সম্ভাবনা: ৭৯%

১৮ বিশ্ববিদ্যালয়ে দলীয় পরিচয়ে ভিসি নিয়োগের অভিযোগ শিবির সভাপতির

  • MIT ERP
  • Update Time : 05:55:18 pm, Saturday, 22 August 2026
  • 8

১৮ বিশ্ববিদ্যালয়ে দলীয় পরিচয়ে ভিসি নিয়োগের অভিযোগ শিবির সভাপতির

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

দেশের ১৮টি বিশ্ববিদ্যালয়ে মেধার অবমূল্যায়ন করে দলীয় পরিচয়ে ভিসি পদে যাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে বলে অভিযোগ তুলেছেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন। তাদের যোগ্যতা এবং অভিজ্ঞতা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।

আজ শনিবার সকালে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২১তম ব্যাচের শিক্ষার্থীদের নবীন বরণ ও ক্যারিয়ার গাইডলাইন অনুষ্ঠানে এ অভিযোগ তোলেন।

এ সময় ছাত্রশিবির সভাপতি বলেন, ‘১৮টি বিশ্ববিদ্যালয়ে ভিসি আমরা খুঁজে পেলাম, যাদের একটা ডিপার্টমেন্টের দায়িত্ব পালন করার যোগ্যতাও হয়নি, অথবা ডিপার্টমেন্টে দায়িত্ব পালন করেনি, ডাইরেক্ট বিশ্ববিদ্যালয়ে ভিসি হয়েছেন। শুধুমাত্র দলীয় অ্যাজেন্ডা বাস্তবায়ন করা এবং দলের সাথে থাকা, তাদের সাথে থেকেই এ পদগুলো তারা পেয়েছেন। এগুলো মেধার চূড়ান্ত অবমূল্যায়ন।’

এ সময় ক্যাম্পাসগুলোতে র‍্যাগিং, সিট দখল এবং ভর্তি বাণিজ্য বন্ধ করে সেগুলোকে আদর্শ ও নৈতিকতার ‘মার্কেট প্লেস’ হিসেবে গড়ে তোলার আহ্বান জানান সাদ্দাম হোসেন। জুলাই-পরবর্তী বাংলাদেশে ছাত্র রাজনীতির আমূল পরিবর্তনের ওপর জোর দেন তিনি।

অনুষ্ঠানের প্রধান রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাবেক ভিসি অধ্যাপক ড. আতিয়ার রহমান বলেন, ‘রাজনীতি এখন অনেকের কাছে ওয়ান কাইন্ড অব বিজনেস বা এক ধরণের ব্যবসা হয়ে দাঁড়িয়েছে। জুলাই-পরবর্তী বাংলাদেশে এই ধরনের চেতনা আর চলবে না। এখন ছাত্রদের কাছে যেতে হবে আইডিওলজি, থিম এবং নতুনত্ব নিয়ে।’

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

বগুড়ার ধুনটে নেশার টাকার জন্য বাবা-মাকে কুপিয়ে হত্যাচেষ্টার অভিযোগে ছেলে কারাগারে

১৮ বিশ্ববিদ্যালয়ে দলীয় পরিচয়ে ভিসি নিয়োগের অভিযোগ শিবির সভাপতির

Update Time : 05:55:18 pm, Saturday, 22 August 2026