আজ বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
৮ আশ্বিন, ১৪৩৩ | ১০ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
২৬°C
সর্বোচ্চ: ৩৩°C
সর্বনিম্ন: ২৫°C
বৃষ্টির সম্ভাবনা: ৮৬%

মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে স্বর্ণ খনি ধসে ১০৭ শ্রমিকের মৃত্যু

  • MIT ERP
  • Update Time : 01:27:20 pm, Thursday, 20 August 2026
  • 55

মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে স্বর্ণ খনি ধসে ১০৭ শ্রমিকের মৃত্যু

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে (সিএআর) একটি অবৈধ স্বর্ণ খনি ধসে ১০৭ জন শ্রমিক নিহত হয়েছেন। গত মঙ্গলবার (১৮ আগস্ট) দেশটির পশ্চিমাঞ্চলে ক্যামেরুন সীমান্তের কাছে জামবোই এলাকার একটি খনিতে এই দুর্ঘটনা ঘটে।

বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়, দুর্ঘটনায় (মঙ্গলবার) এখন পর্যন্ত ধসে পড়া স্তূপ থেকে ১০৭টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। উদ্ধারকাজ অব্যাহত থাকায় মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে। এএফপিকে এক খনি শ্রমিক জানান, মাটি পুরোপুরি ধসে বহু মানুষ চাপা পড়েছেন এবং এখনো অনেকে মাটির নিচে আটকা রয়েছেন। ক্যামেরুনের পূর্বাঞ্চলীয় প্রদেশের গভর্নর দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমকে জানান, নিহতদের মধ্যে অন্তত তিনজন ক্যামেরুনের নাগরিক।

তাদের মরদেহ নিজ দেশে ফিরিয়ে নেওয়ার ব্যবস্থা চলছে এবং দুর্ঘটনায় আহতদের চিকিৎসার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। জীবিতদের দুর্ঘটনাস্থল থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে সিএআরের বাবুয়া শহরের হাসপাতালে নেওয়া হয়েছে বলে এএফপি সূত্রে জানা গেছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে বাবুয়ার সরকারি কৌঁসুলি জানান, শ্রমিকরা কাজ করার সময় কয়েকটি ভূগর্ভস্থ সুরঙ্গ ভেঙে পড়ায় এই ধসের ঘটনা ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

স্থানীয় কর্তৃপক্ষ ঘটনাটির তদন্ত শুরু করেছে। ওই অঞ্চলে হাতে চালিত প্রথাগত খনি শিল্প স্থানীয় বাসিন্দাদের আয়ের প্রধান উৎস হলেও অনিরাপদ কাজের পরিবেশ এবং ভারী বৃষ্টির কারণে মাটি দুর্বল হয়ে প্রায়ই এমন দুর্ঘটনা ঘটে থাকে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

অভয়নগরে কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত সাজ্জাদের বিরুদ্ধে মামলা

মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে স্বর্ণ খনি ধসে ১০৭ শ্রমিকের মৃত্যু

Update Time : 01:27:20 pm, Thursday, 20 August 2026