আজ বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
৮ আশ্বিন, ১৪৩৩ | ১০ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
২৬°C
সর্বোচ্চ: ৩৩°C
সর্বনিম্ন: ২৫°C
বৃষ্টির সম্ভাবনা: ৮৬%

দিল্লিতে পাকিস্তান হাইকমিশনের অবৈধ স্থাপনা ভেঙে দিল কর্তৃপক্ষ

  • MIT ERP
  • Update Time : 12:57:00 pm, Thursday, 20 August 2026
  • 54

দিল্লিতে পাকিস্তান হাইকমিশনের অবৈধ স্থাপনা ভেঙে দিল কর্তৃপক্ষ

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

দিল্লিতে অবস্থিত পাকিস্তান হাইকমিশনের অনুমোদিত সীমানার বাইরের অবৈধ স্থাপনা ভেঙে দিয়েছে ভারতের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (২০ আগস্ট) এনডিটিভি জানায়, ইসলামাবাদে ভারতীয় হাইকমিশনের বাইরের সুরক্ষা ব্যারিকেড সরানোর ঠিক তিন দিন পর এই পদক্ষেপ নেওয়া হলো।

বুলডোজার দিয়ে দূতাবাসের পাশের রাস্তা, ভিসা বিভাগের সামনের সারি নিয়ন্ত্রণের কাঠামো, ট্রাফিক বোলার্ড এবং নিরাপত্তা বেষ্টনী পুরোপুরি গুঁড়িয়ে দেওয়া হয়। উচ্ছেদের পর দূতাবাসের বাইরে ধাতু, ধ্বংসাবশেষ, বাঁকা ফ্রেম এবং কনক্রিটের টুকরো পড়ে থাকতে দেখা যায়। টিনের চাল ও সাদা ধাতব বেষ্টনীসহ বাইরের বেশ কিছু অংশ ক্ষতিগ্রস্ত হলেও মূল প্রবেশদ্বার ও সীমানা প্রাচীর অক্ষত রয়েছে। এদিকে বুধবার কাশ্মীরে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোরের দেওয়া এক বক্তব্যের প্রতিবাদ জানাতে ইসলামাবাদে মার্কিন প্রতিনিধি নাটালি বেকারকে তলব করে পাকিস্তান। তবে দিল্লির এই উচ্ছেদ অভিযানের সঙ্গে পাকিস্তানের প্রতিবাদের কোনো সম্পর্ক রয়েছে কিনা তা সুনির্দিষ্টভাবে জানা যায়নি।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

অভয়নগরে কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত সাজ্জাদের বিরুদ্ধে মামলা

দিল্লিতে পাকিস্তান হাইকমিশনের অবৈধ স্থাপনা ভেঙে দিল কর্তৃপক্ষ

Update Time : 12:57:00 pm, Thursday, 20 August 2026