আজ বুধবার, ১৯ আগস্ট ২০২৬
৪ ভাদ্র, ১৪৩৩ | ০৫ রবিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
২৯°C
সর্বোচ্চ: ৩২°C
সর্বনিম্ন: ২৬°C
বৃষ্টির সম্ভাবনা: ৯৩%

বালিয়াডাঙ্গীতে ৪৫০০ পিচ ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

  • MIT ERP
  • Update Time : 07:46:15 pm, Wednesday, 19 August 2026
  • 7

বালিয়াডাঙ্গীতে ৪৫০০ পিচ ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে পুলিশের বিশেষ অভিযানে ৪৫০০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়। বুধবার (১৯ আগস্ট) ভোরে উপজেলার ৪ নম্বর বড় পলাশবাড়ী ইউনিয়নের বেলতলা মাদ্রাসা বাজারসংলগ্ন এলাকায় চেকপোস্ট বসিয়ে অভিযান চালায় বালিয়াডাঙ্গী থানা পুলিশ।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চেকপোস্টে তল্লাশির সময় নেকমরদ থেকে বালিয়াডাঙ্গীর দিকে আসা একটি মোটরসাইকেলে তিনজনকে দেখা যায়। মোটরসাইকেলটি থামানোর সংকেত দিলে তারা পালানোর চেষ্টা করেন। পরে পুলিশ ধাওয়া করে আলিমদ্দীন (৪৫) ও দর্শন আলী (৪০) নামে দুজনকে আটক করে। এ সময় অপর একজন পালিয়ে যায়। পরে আটক দুজনের হেফাজত থেকে ৪৫০০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন ধরে ইয়াবা সংগ্রহ ও বিক্রির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ। বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম বলেন, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে এবং পলাতক আসামিকে গ্রেপ্তার করতে অভিযান অব্যাহত রয়েছে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

দেশের ৩০ বিশ্ববিদ্যালয়ে তৃতীয় ভাষা শিক্ষা কেন্দ্র চালুর উদ্যোগ ইউজিসির

বালিয়াডাঙ্গীতে ৪৫০০ পিচ ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

Update Time : 07:46:15 pm, Wednesday, 19 August 2026