আজ বুধবার, ১৯ আগস্ট ২০২৬
৪ ভাদ্র, ১৪৩৩ | ০৫ রবিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
২৯°C
সর্বোচ্চ: ৩২°C
সর্বনিম্ন: ২৬°C
বৃষ্টির সম্ভাবনা: ৯৩%

‘আমরা জুলাইযোদ্ধা’ ঢাকা জেলার আহ্বায়ক সাংবাদিক জিহাদ নুর চৌধুরী

  • MIT ERP
  • Update Time : 06:48:58 pm, Wednesday, 19 August 2026
  • 6

‘আমরা জুলাইযোদ্ধা’ ঢাকা জেলার আহ্বায়ক সাংবাদিক জিহাদ নুর চৌধুরী

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

‘আমরা জুলাইযোদ্ধা’ ঢাকা জেলার আহ্বায়ক নির্বাচিত হয়েছেন বৈশাখী টেলিভিশনের সাংবাদিক ও বাঁশখালীর কৃতিসন্তান জিহাদ নুর চৌধুরী। একই সঙ্গে তিনি সংগঠনটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক তথ্য ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক হিসেবেও দায়িত্ব পেয়েছেন।

জিহাদ নুর চৌধুরী চট্টগ্রামের বাঁশখালী উপজেলার শেখেরখীল-ছনুয়া ইউনিয়নের বাসিন্দা। তিনি ওই এলাকার শিক্ষক নুরুল কবিরের কনিষ্ঠ ছেলে। সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, দীর্ঘদিনের রাজনৈতিক নিপীড়ন, গুম, হত্যা, লুটপাট, স্বজনপ্রীতি ও নির্যাতনের প্রতিবাদে শুরু হওয়া কোটা আন্দোলন পরবর্তী সময়ে জুলাই গণঅভ্যুত্থানে রূপ নেয়। এতে ছাত্র-জনতার ব্যাপক অংশগ্রহণ ঘটে এবং বিভিন্ন ঘটনায় অনেকে নিহত ও আহত হন।

জুলাই গণঅভ্যুত্থানে নিহত ও আহতদের স্মরণ, তাদের মর্যাদা ও অধিকার অক্ষুণ্ণ রাখার প্রত্যয় নিয়ে জাতীয়তাবাদী ও গণতন্ত্রকামীদের সমন্বয়ে ‘আমরা জুলাইযোদ্ধা’ কেন্দ্রীয় নির্বাহী কমিটি গঠিত হয়েছে বলে সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়। ওই কেন্দ্রীয় কমিটিতে আন্তর্জাতিক তথ্য ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক হিসেবে সাংবাদিক জিহাদ নুর চৌধুরীকে নির্বাচিত করা হয়েছে।

পাশাপাশি তাকে ঢাকা জেলার আহ্বায়কের দায়িত্ব দেওয়া হয়েছে। দায়িত্ব পাওয়ার পর জিহাদ নুর চৌধুরী সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন। একই সঙ্গে জুলাই গণঅভ্যুত্থানে নিহত ও আহতদের মর্যাদা, অধিকার এবং স্মৃতি সংরক্ষণে কার্যকর ভূমিকা রাখার কথা জানিয়েছেন।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন

‘আমরা জুলাইযোদ্ধা’ ঢাকা জেলার আহ্বায়ক সাংবাদিক জিহাদ নুর চৌধুরী

Update Time : 06:48:58 pm, Wednesday, 19 August 2026