আজ বুধবার, ১৯ আগস্ট ২০২৬
৩ ভাদ্র, ১৪৩৩ | ০৫ রবিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
২৭°C
সর্বোচ্চ: ৩২°C
সর্বনিম্ন: ২৬°C
বৃষ্টির সম্ভাবনা: ১০০%

চাঁপাইনবাবগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় দুইজনের মৃত্যু

  • MIT ERP
  • Update Time : 08:01:02 pm, Tuesday, 18 August 2026
  • 6

চাঁপাইনবাবগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় দুইজনের মৃত্যু

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে একটি নির্মাণাধীন কালভার্টে ধাক্কা লেগে দুই জনের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার ভোরে উপজেলার শাহবাজপুর ইউনিয়নের মুসলিমপুরে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিহতরা হলেন- জেলার শিবগঞ্জ উপজেলার বালিয়াদিঘি গ্রামের জমির উদ্দীনের ছেলে আবু হায়াত (৩৫) ও সাদিকুল ইসলামের ছেলে হাবিবুর রহমান (২০)। এদের মধ্যে আবুল হায়াত ট্রাকের হেলপার ও হাবিবুর রহমান ট্রাকের শ্রমিক হিসেবে কাজ করতেন।

শিবগঞ্জ থানার শিবগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) খোকন চন্দ্র ভৌমিক এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, ভোর ৫টার দিকে হায়াত ও হাবিবুর কাজ শেষে শিবগঞ্জ উপজেলার কানসাট থেকে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। এ সময় তাদের মোটরসাইকেলটি শিবগঞ্জ-সোনামসজিদ স্থলবন্দর সড়কের একটি নির্মাণাধীন কালভার্টে ধাক্কা লাগে। এতে গুরুতর আহত হলে স্থানীয়রা তাদের উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

শিবগঞ্জ থানার উপপরিদর্শক খোকন চন্দ্র ভৌমিক বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে দ্রুত গতির কারণে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারায়। খবর পেয়ে পুলিশ দুইজনের মরদেহ উদ্ধার করে। তবে পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ হস্তান্তর করা হয়েছে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

যেসব যন্ত্রের কারণে বিদ্যুৎ বিল বেশি আসে

চাঁপাইনবাবগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় দুইজনের মৃত্যু

Update Time : 08:01:02 pm, Tuesday, 18 August 2026