মহাসড়কে নিরাপত্তা বৃদ্ধি, ট্রাফিক শৃঙ্খলা নিশ্চিতকরণ এবং সড়ক দুর্ঘটনা কমিয়ে আনতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আনুষ্ঠানিকভাবে শুরু হলো কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চালিত আধুনিক ‘অটো ফাইন সিস্টেম’।
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের মেঘনাঘাটে হাইওয়ে পুলিশের ‘কমান্ড, কন্ট্রোল অ্যান্ড মনিটরিং সেন্টার’-এ আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই প্রযুক্তিনির্ভর ব্যবস্থার উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।




















