চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কে নির্মাণাধীন কালভার্টে পড়ে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার সকালে শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের মুসলিমপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন একই ইউনিয়নের বালিয়াদিঘি গ্রামের সাদিকুল ইসলামের ছেলে হাবিবুর রহমান (২১) ও জমির উদ্দিনের ছেলে আবুল হায়াত (৩৩)।
তারা দুজনেই ট্রাকের শ্রমিক।




















