আজ মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬
২ ভাদ্র, ১৪৩৩ | ০৪ রবিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
গুঁড়ি গুঁড়ি বৃষ্টি
২৯°C
সর্বোচ্চ: ৩০°C
সর্বনিম্ন: ২৫°C
বৃষ্টির সম্ভাবনা: ১০০%

যুদ্ধে দুই শতাধিক শত্রু বিমান ভূপাতিতের দাবি ইরানের

  • MIT ERP
  • Update Time : 09:56:06 am, Tuesday, 18 August 2026
  • 9

যুদ্ধে দুই শতাধিক শত্রু বিমান ভূপাতিতের দাবি ইরানের

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

২০২৫ সালের ফেব্রুয়ারি মাসের যুদ্ধ শুরুর পর থেকে ২০০টিরও বেশি শত্রু বিমান ভূপাতিত করার দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। সম্প্রতি বাহিনীটির ডেপুটি কমান্ডার-ইন-চিফ মেজর জেনারেল মোস্তফা ইজাদি এ দাবি করেছেন।

ইজাদি বলেন, দেশের জনগণের ‘মূল্যবান আন্দোলন’ এবং সফট ও কগনিটিভ ডোমেইনে ইরানের প্রচেষ্টার পাশাপাশি সামরিক পদক্ষেপের ধারাবাহিকতায় ২০০টির বেশি শত্রু বিমান ভূপাতিত করা হয়েছে। তার দাবি, এই কর্মকাণ্ডের প্রভাব আঞ্চলিক ও বৈশ্বিক পর্যায়েও পড়েছে। চলমান সংঘাতকে ‘হাইব্রিড যুদ্ধ’ হিসেবে বর্ণনা করেন ইজাদি। তার ভাষ্য, ইরানের প্রতিপক্ষরা সামরিক অভিযানের পাশাপাশি দেশের অভ্যন্তরেও অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে।

ইরানের রাজনৈতিক ব্যবস্থা দুর্বল হয়ে পড়েছে কিংবা দেশটি বিভক্ত হয়ে গেছে—এমন দাবিও প্রত্যাখ্যান করেন আইআরজিসির এই শীর্ষ কর্মকর্তা। তিনি বলেন, ইরান বিভক্ত হয়নি এবং দেশটির ইসলামিক ব্যবস্থা দুর্বলও হয়নি। বরং তার দাবি, ইরানের ইসলামিক রিপাবলিক আগের তুলনায় আরও শক্তিশালী ও দৃঢ় অবস্থান প্রদর্শন করেছে। তবে ইজাদির ২০০টির বেশি ‘শত্রু বিমান’ ভূপাতিত করার দাবির বিষয়ে স্বাধীনভাবে নিশ্চিত কোনো তথ্য দেওয়া হয়নি।

তার বক্তব্যটি ইরানের সামরিক নেতৃত্বের পক্ষ থেকে করা একটি দাবি হিসেবে এসেছে। সূত্র : আল-জাজিরা।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

সেপ্টেম্বরে ডেঙ্গু আরও মারাত্মক রূপ নিতে পারে, বিশেষজ্ঞদের শঙ্কা

যুদ্ধে দুই শতাধিক শত্রু বিমান ভূপাতিতের দাবি ইরানের

Update Time : 09:56:06 am, Tuesday, 18 August 2026