আজ বুধবার, ১৯ আগস্ট ২০২৬
৩ ভাদ্র, ১৪৩৩ | ০৫ রবিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
২৭°C
সর্বোচ্চ: ৩২°C
সর্বনিম্ন: ২৬°C
বৃষ্টির সম্ভাবনা: ১০০%

চুয়াডাঙ্গায় ঘাসের জমিতে বিষ প্রয়োগে শতাধিক পাখি নিধন, জমির মালিকের ছেলেকে ৫০০ টাকা জরিমানা

  • MIT ERP
  • Update Time : 07:56:05 pm, Monday, 17 August 2026
  • 16

চুয়াডাঙ্গায় ঘাসের জমিতে বিষ প্রয়োগে শতাধিক পাখি নিধন, জমির মালিকের ছেলেকে ৫০০ টাকা জরিমানা

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের দক্ষিণপাড়ায় ঘাসের জমিতে বিষ প্রয়োগের ঘটনায় প্রায় শতাধিক দেশীয় পাখি মারা গেছে। এ ঘটনায় গতরাতে ভ্রাম্যমাণ আদালত জমির মালিকের ছেলেকে ৫০০ টাকা জরিমানা করেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত শনিবার বিকেলে দক্ষিণপাড়ার আতিয়ার রহমান তার ঘাসের জমিতে ক্ষতিকারক পোকামাকড় দমনে বিষ প্রয়োগ করেন। পরে বিষমিশ্রিত ধান ও বিষাক্ত পোকামাকড় খেয়ে সেদিন রাত থেকে পরদিন রোববার দিনভর বিভিন্ন প্রজাতির দেশীয় পাখি মারা যেতে থাকে। বিষয়টি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। খবর পেয়ে গতরাত ৮টার দিকে ঘটনাস্থল পরিদর্শন করেন দামুড়হুদার সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক শাহীন আলম।

এ সময় জমির মালিকের ছেলে রাজনকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি জমিতে বিষ প্রয়োগের বিষয়টি স্বীকার করেন। পরে পরিবেশ ও জীববৈচিত্র্যের ক্ষতির বিষয়টি বিবেচনায় নিয়ে রাজনকে ৫০০ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের কাজ না করার জন্য তাকে সতর্ক করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক। সহকারী কমিশনার (ভূমি) শাহীন আলম বলেন, ফসল রক্ষায় কীটনাশক ব্যবহারের ক্ষেত্রে কৃষকদের অবশ্যই সতর্ক হতে হবে।

কীটনাশকের কারণে পাখিসহ পরিবেশের ক্ষতি হয়—এমনভাবে বিষ প্রয়োগ করা যাবে না। ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়াতে কৃষকদের সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

যেসব যন্ত্রের কারণে বিদ্যুৎ বিল বেশি আসে

চুয়াডাঙ্গায় ঘাসের জমিতে বিষ প্রয়োগে শতাধিক পাখি নিধন, জমির মালিকের ছেলেকে ৫০০ টাকা জরিমানা

Update Time : 07:56:05 pm, Monday, 17 August 2026