বিদেশগামী নাগরিকদের পুলিশ ক্লিয়ারেন্স করে দেওয়ার কথা বলে টাকা নেওয়া হতো। এরপর সরকারি কর্মকর্তাদের স্বাক্ষর জাল করে তৈরি করা হতো পুলিশ ক্লিয়ারেন্সের নকল সনদ। প্রতারণাকে আরও বিশ্বাসযোগ্য করে তুলতে বানানো হয়েছিল নকল ওয়েবসাইট ও কিউআর কোড।
সনদের কিউয়ার কোড স্ক্যান করলে সরকারি ওয়েবসাইটের পরিবর্তে চক্রটির তৈরি ওয়েবসাইটে দেখানো হতো ভুয়া তথ্য।


















