আজ সোমবার, ১৭ আগস্ট ২০২৬
২ ভাদ্র, ১৪৩৩ | ০৩ রবিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
গুঁড়ি গুঁড়ি বৃষ্টি
২৭°C
সর্বোচ্চ: ৩০°C
সর্বনিম্ন: ২৬°C
বৃষ্টির সম্ভাবনা: ১০০%

রাসিকের উদ্যোগে প্রথমবার ইন্টার্নশিপ পেলেন রুয়েটের ১৮ শিক্ষার্থী

  • MIT ERP
  • Update Time : 06:15:49 pm, Monday, 17 August 2026
  • 6

রাসিকের উদ্যোগে প্রথমবার ইন্টার্নশিপ পেলেন রুয়েটের ১৮ শিক্ষার্থী

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

রাজশাহী সিটি কর্পোরেশনে (রাসিক) প্রথমবারের মতো ইন্টার্নশিপের সুযোগ পেয়েছেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ১৮ শিক্ষার্থী। রাসিক প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটনের উদ্যোগে এ সুযোগ পেয়েছেন তারা।

ইন্টার্নশিপের মাধ্যমে নগর ব্যবস্থাপনা, প্রকৌশল কার্যক্রম ও বিভিন্ন উন্নয়ন প্রকল্পে হাতে-কলমে অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাবেন শিক্ষার্থীরা। সোমবার (১৭ আগস্ট) সকালে রাজশাহী নগর ভবনের সরিৎ দত্ত গুপ্ত সভাকক্ষে রুয়েট শিক্ষার্থীদের ইন্টার্নশিপ উপলক্ষে ওরিয়েন্টেশন অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম, রুয়েট ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. রবিউল ইসলাম সরকার, রাসিকের তত্ত্বাবধায়ক প্রকৌশলী খায়রুল বাকের, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (ভারপ্রাপ্ত) আহমদ আল মঈন পরাগসহ প্রধান প্রকৌশলী, নির্বাহী প্রকৌশলী ও বিভিন্ন বিভাগের কর্মকর্তারা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রাসিকের সচিব সোহেল রানা।

প্রধান অতিথির বক্তব্যে মো. মাহফুজুর রহমান রিটন বলেন, শিক্ষার্থীরা দেশের ভবিষ্যৎ সম্পদ। একাডেমিক শিক্ষার পাশাপাশি বাস্তব কর্মপরিবেশ সম্পর্কে ধারণা অর্জন তাদের পেশাগত জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ বিষয়টি বিবেচনায় নিয়েই রুয়েট শিক্ষার্থীদের জন্য সিটি কর্পোরেশনে ইন্টার্নশিপের ব্যবস্থা করা হয়েছে। তিনি বলেন, ইন্টার্নশিপের মাধ্যমে শিক্ষার্থীরা রাসিকের কর্মপরিবেশ, প্রকৌশল কার্যক্রম ও নগর উন্নয়ন প্রকল্প সম্পর্কে সরাসরি অভিজ্ঞতা অর্জন করতে পারবেন।

ভবিষ্যতে তাদের মেধা, দক্ষতা ও যোগ্যতার ভিত্তিতে কর্মসংস্থানের সুযোগও তৈরি হতে পারে। একই সঙ্গে তরুণদের জ্ঞান ও দক্ষতা বিকাশে রাসিক আরও কার্যকর ভূমিকা রাখতে পারে। এ সময় রাজশাহীকে আধুনিক, পরিকল্পিত, সবুজ, পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর ও নিরাপদ নগর হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন অনুষ্ঠানে অংশ নেওয়া অতিথিরা। রুয়েট ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. রবিউল ইসলাম সরকার বলেন, “আজকের দিনটি রুয়েট ও রাজশাহী সিটি কর্পোরেশন উভয়ের জন্যই গুরুত্বপূর্ণ।

রুয়েট শিক্ষার্থীদের ইন্টার্নশিপের নতুন একটি অধ্যায়ের সূচনা হলো। প্রশাসক মাহফুজুর রহমান রিটনের উদ্যোগেই এটি সম্ভব হয়েছে। আশা করি, ভবিষ্যতেও রাসিকের এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে। ” ইন্টার্নশিপে অংশ নেওয়া শিক্ষার্থী জান্নাতুন ফেরদৌস বলেন, “আমাদের সিনিয়ররা এর আগে রাজশাহী সিটি কর্পোরেশনে ইন্টার্নশিপের সুযোগ পাননি।

আমরাই প্রথমবার এ সুযোগ পেয়েছি। বিষয়টি আমাদের জন্য অত্যন্ত আনন্দের। এ সুযোগ দেওয়ার জন্য রাসিক প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটনের প্রতি আমরা কৃতজ্ঞ। ” উল্লেখ্য, গত ১৪ জুলাই রাসিক প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন রুয়েটের উপাচার্য অধ্যাপক ড. এস. এম. আবদুর রাজ্জাক। ওই বৈঠকে রাজশাহী নগরীর উন্নয়ন, শিক্ষা ও গবেষণার প্রসার, পরিবেশ সংরক্ষণ, স্মার্ট সিটি গঠন এবং দুই প্রতিষ্ঠানের পারস্পরিক সহযোগিতা বৃদ্ধিসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

সেখানেই রুয়েট শিক্ষার্থীদের জন্য রাসিকে ইন্টার্নশিপের সুযোগ তৈরির বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়। ইন্টার্নশিপ চলাকালে শিক্ষার্থীরা রাসিকের প্রকৌশল বিভাগসহ বিভিন্ন শাখার কার্যক্রম, নগর অবকাঠামো, সড়ক ও ড্রেনেজ ব্যবস্থা, নগর পরিকল্পনা এবং উন্নয়ন প্রকল্প সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জন করবেন। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ে অর্জিত তাত্ত্বিক জ্ঞান বাস্তব নগর উন্নয়ন কার্যক্রমে প্রয়োগের সুযোগ পাবেন তারা।

এতে তাদের পেশাগত দক্ষতা, সমস্যা সমাধানের সক্ষমতা ও ভবিষ্যৎ কর্মজীবনের প্রস্তুতি আরও সমৃদ্ধ হবে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

ছয় মাসে কোনো রাজনৈতিক নিপীড়ন হয়নি: মাহদী আমিন

রাসিকের উদ্যোগে প্রথমবার ইন্টার্নশিপ পেলেন রুয়েটের ১৮ শিক্ষার্থী

Update Time : 06:15:49 pm, Monday, 17 August 2026