আজ শনিবার, ১০ অক্টোবর ২০২৬
২৪ আশ্বিন, ১৪৩৩ | ২৭ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
পরিষ্কার আকাশ
২৫°C
সর্বোচ্চ: ৩৩°C
সর্বনিম্ন: ২৪°C
বৃষ্টির সম্ভাবনা: ৮৩%

সামনে এল ২০২৭ সালের রমজান ও ঈদের সম্ভাব্য তারিখ

  • MIT ERP
  • Update Time : 07:11:58 pm, Monday, 17 August 2026
  • 62

সামনে এল ২০২৭ সালের রমজান ও ঈদের সম্ভাব্য তারিখ

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

২০২৭ সালের পবিত্র রমজান মাস কবে শুরু হতে পারে এবং ঈদুল ফিতর কোন দিনে পালিত হওয়ার সম্ভাবনা রয়েছে— এ নিয়ে এরই মধ্যে আগ্রহ তৈরি হয়েছে। জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব ও হিজরি ক্যালেন্ডারের তথ্য অনুযায়ী, আগামী বছরের রমজান ফেব্রুয়ারি মাসে শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।

জর্ডান নিউজের এক প্রতিবেদনের বরাত দিয়ে জানা গেছে, সৌদি আরবের হিজরি ক্যালেন্ডার অনুযায়ী ১৪৪৮ হিজরি সালের পবিত্র রমজান মাস ২০২৭ সালের ফেব্রুয়ারির প্রথম ভাগে পড়তে পারে। সম্ভাব্য হিসাব অনুযায়ী, ৮ ফেব্রুয়ারি, সোমবার থেকে রমজান মাস শুরু হতে পারে। প্রতিবেদন অনুযায়ী, রমজান শুরুর আগে ১৪৪৮ হিজরি সালের শাবান মাসের ২৯ তারিখে নতুন চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে।

চাঁদ দেখা এবং মাসের দৈর্ঘ্যের ওপর ভিত্তি করেই রমজানের প্রথম দিন চূড়ান্ত হবে। হিসাব অনুযায়ী, শাবান মাস ৩০ দিন পূর্ণ হলে ৭ ফেব্রুয়ারি, রবিবার মাসটি শেষ হবে। এরপর ৮ ফেব্রুয়ারি, সোমবার থেকে পবিত্র রমজান মাস শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। ২০২৭ সালের ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখও রমজান মাসের দৈর্ঘ্যের ওপর নির্ভর করবে। বর্তমান হিসাব অনুযায়ী, ১৪৪৮ হিজরি সালের রমজান মাস ২৯ দিন হওয়ার সম্ভাবনা রয়েছে।

সে হিসাবে ঈদুল ফিতর ১০ মার্চ ২০২৭, বুধবার পালিত হতে পারে। তবে রমজান ও ঈদুল ফিতরের তারিখ চাঁদ দেখার ওপর নির্ভরশীল। তাই সৌদি আরবসহ বিভিন্ন দেশে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের চূড়ান্ত চাঁদ দেখা ও ঘোষণার পরই তারিখ নিশ্চিত হবে। বাংলাদেশেও জাতীয় চাঁদ দেখা কমিটির সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

রূপপুর থেকে দ্রুত জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহের আশ্বাস রোসাটমের

সামনে এল ২০২৭ সালের রমজান ও ঈদের সম্ভাব্য তারিখ

Update Time : 07:11:58 pm, Monday, 17 August 2026