আজ সোমবার, ১৭ আগস্ট ২০২৬
২ ভাদ্র, ১৪৩৩ | ০৩ রবিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
গুঁড়ি গুঁড়ি বৃষ্টি
২৭°C
সর্বোচ্চ: ৩০°C
সর্বনিম্ন: ২৬°C
বৃষ্টির সম্ভাবনা: ১০০%

জাতীয় ক্রীড়া পরিষদে নবনিযুক্ত অ্যাডহক কমিটির দুই দিনব্যাপী মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • MIT ERP
  • Update Time : 05:58:07 pm, Monday, 17 August 2026
  • 9

জাতীয় ক্রীড়া পরিষদে নবনিযুক্ত অ্যাডহক কমিটির দুই দিনব্যাপী মতবিনিময় সভা অনুষ্ঠিত

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা’ স্লোগানকে সামনে রেখে জাতীয় ক্রীড়া পরিষদ মিলনায়তনে দেশের ক্রীড়া সংস্থাগুলোর নবনিযুক্ত অ্যাডহক কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকসহ সব সদস্যকে নিয়ে দুই দিনব্যাপী মতবিনিময় সভা সম্পন্ন হয়েছে।

রোববার ও সোমবার (১৬ ও ১৭ আগস্ট) অনুষ্ঠিত এ সভায় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী এবং জাতীয় ক্রীড়া পরিষদের চেয়ারম্যান মো. আমিনুল হকের নেতৃত্বে বিভিন্ন ক্রীড়া সংস্থার কার্যক্রম, সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। সভায় ক্রীড়া সংস্থার কার্যক্রমে গতিশীলতা বৃদ্ধি, জবাবদিহিতা ও সুশাসন নিশ্চিতকরণ এবং ক্রীড়াকে পেশা হিসেবে গড়ে তোলার পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।

পাশাপাশি ফেডারেশনগুলোর দীর্ঘমেয়াদি উন্নয়নে তহবিল বরাদ্দ ও নীতিমালা পর্যালোচনার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং জাতীয় ক্রীড়া পরিষদের চেয়ারম্যান মো. আমিনুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. মাহবুব-উল-আলম, অতিরিক্ত সচিব (ক্রীড়া-১) আমেনা বেগম এবং জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক (ক্রীড়া) মোহাম্মদ জাহেদ পারভেজ চৌধুরী।

সভাপতিত্ব করেন জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক মো. দৌলতুজ্জামান খাঁন, এনডিসি। এ ছাড়া সভায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তারা এবং জাতীয় ক্রীড়া পরিষদের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

মাদারীপুরের শিবচরে আড়িয়াল খাঁ নদে তীব্র ভাঙন, হুমকিতে সড়ক ও বেড়িবাঁধ

জাতীয় ক্রীড়া পরিষদে নবনিযুক্ত অ্যাডহক কমিটির দুই দিনব্যাপী মতবিনিময় সভা অনুষ্ঠিত

Update Time : 05:58:07 pm, Monday, 17 August 2026