আজ মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬
৩ ভাদ্র, ১৪৩৩ | ০৪ রবিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
২৯°C
সর্বোচ্চ: ৩২°C
সর্বনিম্ন: ২৫°C
বৃষ্টির সম্ভাবনা: ৯৮%

পাকুন্দিয়ায় ময়লার ট্রাকে সিএনজির ধাক্কায় নিহত ১

  • MIT ERP
  • Update Time : 04:09:57 pm, Monday, 17 August 2026
  • 12

পাকুন্দিয়ায় ময়লার ট্রাকে সিএনজির ধাক্কায় নিহত ১

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা পৌরসভার ময়লার ট্রাকে যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় নজরুল ইসলাম (৩৮) নামে এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় সিএনজি চালকসহ আরও চারজন আহত হয়েছেন।

সোমবার (১৭ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার মির্জাপুর বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নজরুল ইসলাম করিমগঞ্জ উপজেলার আশুতিয়াপাড়া এলাকার আব্দুর রহমানের ছেলে। আহতরা হলেন—কিশোরগঞ্জ সদর উপজেলার চর মারিয়া এলাকার কাজল মিয়ার স্ত্রী জোসনা (৪৫), তার শিশু ছেলে আয়ফান এবং তাড়াইল উপজেলার কাজলা এলাকার রাবিয়া (৫৩)। এ ছাড়া সিএনজি চালকও আহত হয়েছেন।

তবে তার পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। প্রত্যক্ষদর্শীরা জানান, গাজীপুর থেকে আসা সিএনজিচালিত অটোরিকশাটি মির্জাপুর বাইপাস এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা পাকুন্দিয়া পৌরসভার ময়লার ট্রাকে সজোরে ধাক্কা দেয়। এতে অটোরিকশায় থাকা পাঁচজন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

সেখানে কর্তব্যরত চিকিৎসক নজরুল ইসলামকে মৃত ঘোষণা করেন। আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য কিশোরগঞ্জে রেফার্ড করা হয়েছে। দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্টরা ঘটনাস্থল পরিদর্শন করেন। পাকুন্দিয়া থানার ওসি এসএম আরিফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

ফরিদপুরে পার্কিং নিয়ে কথাকাটাকাটি, গাড়ি থেকে গুলি ছুড়লেন যুবক

পাকুন্দিয়ায় ময়লার ট্রাকে সিএনজির ধাক্কায় নিহত ১

Update Time : 04:09:57 pm, Monday, 17 August 2026