আজ মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
২৪ ভাদ্র, ১৪৩৩ | ২৫ রবিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
২৭°C
সর্বোচ্চ: ৩৩°C
সর্বনিম্ন: ২৬°C
বৃষ্টির সম্ভাবনা: ৯১%

প্রাক্তনের হঠাৎ মেসেজ পেলে কী করবেন?

  • MIT ERP
  • Update Time : 07:06:14 pm, Tuesday, 18 August 2026
  • 48

প্রাক্তনের হঠাৎ মেসেজ পেলে কী করবেন?

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

সম্পর্ক শেষ হওয়ার পর অনেক সময় প্রাক্তনের কাছ থেকে হঠাৎ মেসেজ আসতে পারে। পুরোনো সম্পর্কের স্মৃতি, অপরাধবোধ কিংবা নিছক কৌতূহল—এর পেছনে থাকতে পারে নানা কারণ। তাই এমন মেসেজ পেয়ে আবেগের বশে উত্তর দেওয়ার আগে প্রাক্তন কেন যোগাযোগ করেছেন, তা বোঝার চেষ্টা করা জরুরি।

প্রাক্তনের হঠাৎ মেসেজ পাঠানোর সম্ভাব্য কয়েকটি কারণ জেনে নেওয়া যাক— অপরাধবোধ থেকে : সম্পর্কে নিজের কোনো ভুলের জন্য অনুশোচনা থেকে প্রাক্তন যোগাযোগ করতে পারেন। পুরোনো ভুলের জন্য ক্ষমা চাওয়া বা মানসিক স্বস্তি পাওয়ার উদ্দেশ্যেও মেসেজ আসতে পারে। বন্ধুত্বের শূন্যতা : ভালোবাসার সম্পর্ক শেষ হয়ে গেলেও দুজনের মধ্যে তৈরি হওয়া বন্ধুত্ব ও মানসিক যোগাযোগ সহজে শেষ হয় না।

সেই পরিচিত মানুষটির অভাব অনুভব করেও প্রাক্তন আবার যোগাযোগ করতে পারেন। একাকীত্ব ও একঘেয়েমি : একাকী সময় কাটানোর সময় পুরোনো সম্পর্কের স্মৃতি মনে পড়তে পারে। বিশেষ করে অবসর সময়ে প্রাক্তনকে মনে পড়ে হঠাৎ মেসেজ পাঠানোর প্রবণতা দেখা দিতে পারে। পুরোনো হিসাব মেটানোর চেষ্টা : সম্পর্ক ভাঙার সময় জমে থাকা রাগ, অভিমান বা ভুল বোঝাবুঝি নিয়ে কথা বলার জন্যও প্রাক্তন যোগাযোগ করতে পারেন।

পুরোনো বিষয়গুলো পরিষ্কার করে মানসিকভাবে এগিয়ে যাওয়ার ইচ্ছা থেকেও এমন মেসেজ আসতে পারে। কৌতূহল থেকে : আপনার বর্তমান জীবন কেমন চলছে, আপনি নতুন সম্পর্কে জড়িয়েছেন কি না কিংবা আগের মতোই আছেন কি না—এসব জানার কৌতূহল থেকেও প্রাক্তন যোগাযোগ করতে পারেন। হিংসা বা হারানোর অনুভূতি : আপনি সম্পর্কের পর নিজের জীবনে এগিয়ে গেলে বিষয়টি প্রাক্তনের মনে বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া তৈরি করতে পারে।

বিশেষ করে আপনি নতুন সম্পর্কে সুখী আছেন জানতে পেরে হিংসা বা হারানোর অনুভূতি থেকেও যোগাযোগের চেষ্টা হতে পারে। ব্যাকআপ পরিকল্পনা হিসেবে : কখনো কখনো বর্তমান সম্পর্ক বা পরিস্থিতিতে ব্যর্থ হয়ে কেউ পুরোনো সম্পর্কে ফিরে আসার চেষ্টা করতে পারেন। প্রাক্তন এখনও আপনার প্রতি দুর্বল কি না, তা যাচাই করতেও মেসেজ পাঠানো হতে পারে। তবে প্রাক্তনের মেসেজ মানেই যে তিনি সম্পর্কটি আবার শুরু করতে চান—এমনটা ধরে নেওয়া ঠিক নয়।

উত্তর দেওয়ার আগে তার কথার ধরন, যোগাযোগের উদ্দেশ্য এবং অতীতের সম্পর্কের অভিজ্ঞতা বিবেচনা করা ভালো। নিজের মানসিক শান্তি ও বর্তমান পরিস্থিতিকে গুরুত্ব দিয়েই সিদ্ধান্ত নেওয়া উচিত।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

ওরাকল ও মাইক্রোসফটে বড় ছাঁটাই: নেপথ্যে কি কৃত্রিম বুদ্ধিমত্তা?

প্রাক্তনের হঠাৎ মেসেজ পেলে কী করবেন?

Update Time : 07:06:14 pm, Tuesday, 18 August 2026